Let’s Go

ভারতের শেষ গ্রামে জন্ম নেয় সরস্বতী, তারপর নেমে আসে বেদব্যাসের অভিশাপ

ভারতের কোণায় কোণায় রামায়ণ, মহাভারত থেকে পুরাণের কাহিনি ছড়িয়ে রয়েছে। ভারতের শেষ গ্রামে কোনও এক সময়ে জন্ম নিয়েছিল সরস্বতী। তারপর নামল বেদব্যাসের অভিশাপ।

সরস্বতীর জন্ম হয়েছিল এখানেই। এই ভারতের শেষ গ্রামে। বিশেষজ্ঞেরাও মেনে নিচ্ছেন একথা। এলাহাবাদের সঙ্গমে দেশের ৩ নদী একসঙ্গে মিশেছে। গঙ্গা, যমুনা ও সরস্বতী। এর মধ্যে গঙ্গা ও যমুনা নজরে পড়লেও সরস্বতীকে দেখা যায়না।

সরস্বতী অন্তঃসলিলা হয়ে বয়ে যায় বলেই সকলের জানা। কিন্তু সেই সরস্বতী নদীর জন্ম হয়েছিল ভারতের শেষ গ্রাম হিসাবে পরিচিত মানায়।

এই মানাতেই দেবতাল থেকে সরস্বতী নদীর জন্ম বলে মনে করা হয়। তাই মানায় যে জলস্রোত বয়ে চলে তাকে সরস্বতী বলে মনে করেন স্থানীয়রা।

এটা মনে করা হয় সরস্বতী নদী যেহেতু মাটির তলা দিয়ে বয়ে যায় তাই তাকে কেউ দেখেনি। কিন্তু মানায় গেলে সরস্বতীকে দেখাও যায় বলেই বিশ্বাস।

এই মানাতেই রয়েছে ব্যাস গুহা। কথিত আছে এই গুহাতেই বসে বেদব্যাস যখন বেদের মন্ত্র জোরে জোরে পাঠ করছিলেন এবং গণেশ তা লিপিবদ্ধ করছিলেন, তখন সরস্বতী নদীর বয়ে যাওয়া জলের আওয়াজে বেদব্যাসের মন্ত্রপাঠে বিঘ্ন হচ্ছিল। তাই তিনি রেগে গিয়ে সরস্বতী নদীকে অভিশাপ দেন।

অভিশাপ দেন সরস্বতী নদীকে কেউ কখনও দেখতে পাবেনা। সেই থেকেই সরস্বতী নদী অন্তঃসলিলা বলে মানুষের বিশ্বাস। এই বেদব্যাস গুহা দেখতেও পর্যটকরা ভিড় জমান মানায়। ভিড় হয় গণেশ গুহাতেও।

মানায় একটি নদী বয়ে যাচ্ছে যাকে স্থানীয়রা সরস্বতী বলেই মনে করেন। যা পরে গিয়ে অলকানন্দা নদীতে গিয়ে মিশেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কর্কট রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026