বৃষ্টি ঝরাতে পাহাড় বানাবে আমিরশাহি

চারিদিকে ধুধু মরু প্রান্তর। যেদিকে চোখ যায় শুধুই বালি আর বালি। বৃষ্টির একটা বিন্দুর জন্য চাতক পাখির মত অপেক্ষার শেষেও আকাশে এক টুকরো মেঘের দেখা মেলেনা। এমনই দেশ আরব আমিরশাহি। সেখানেই বৃষ্টির বারিধারাকে নিয়মিত করে তুলতে দেশের সরকার তৈরি করতে চলেছে একটি বিশাল পাহাড়! মানুষের তৈরি পাহাড়!

যে পাহাড়ে জলীয় বাষ্প ধাক্কা খেয়ে উপরে উঠে মেঘ তৈরি করবে। আর তা থেকে শীতল বারিধারা ঝরঝর করে ঝরে পড়বে শুষ্ক মরুপ্রান্তরের বুকে। বিশ্বের উচ্চতম অট্টালিকা বুর্জ খলিফা বা সমুদ্রের বুকে তালগাছের মত দেখতে কৃত্রিম দ্বীপ পাম জুমেইরা-র পর এবার ‘ম্যানমেড’ পাহাড় তৈরি করে আর এক বিশালাকায় আশ্চর্যের জন্ম দিতে চলেছে এই আরব রাষ্ট্র। ইতিমধ্যেই মার্কিন বিশেষজ্ঞদের সঙ্গে এ নিয়ে আলোচনা শুরু করেছে তারা।

বৃষ্টির মেঘ তৈরি করতে হলে পাহাড়ের প্রয়োজনীয় উচ্চতা ও তার ঢাল কেমন হওয়া দরকার তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। স্থানীয় একটি সংবাদপত্রে এই পাহাড় তৈরির কথা প্রকাশ পাওয়ার পরই বিশ্বজুড়ে শোরগোল পড়ে গেছে। মানুষের তৈরি এক আস্ত পাহাড় দেখার অপেক্ষায় সকলেই।

এই গ্রীষ্মেই পাহাড় নির্মাণের প্রাথমিক খসড়া এমিরেটস সরকারের হাতে এসে পৌঁছবে। ফলে দুবাই ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আগামী দিনে হয়তো পর্যটকদের জন্য একটা বাড়তি আকর্ষণ অপেক্ষা করে থাকবে। মানুষের হাতে তৈরি কৃত্রিম পাহাড়।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026