মাদক পাচারে নাম জড়াল মমতা কুলকার্নির

আন্তর্জাতিক ড্রাগ পাচার চক্রে নাম জড়াল প্রাক্তন বলিউড নায়িকা মমতা কুলকার্নির। স্বামীর সঙ্গে কেনিয়ায় বসে তিনি মাদক চক্র চালান বলে দাবি করেছে পুলিশ। এ নিয়ে নির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে বলেও এদিন দাবি করেছেন থানের পুলিশ কমিশনার পরমবীর সিং। এ বিষয়ে মার্কিন তদন্তকারী সংস্থা প্রয়োজনীয় তথ্য তাঁদের কাছে সরবরাহ করেছে বলে জানিয়েছেন তিনি। কমিশনার জানিয়েছেন, মমতা কুলকার্নির স্বামী ভিকি গোস্বামী আন্তর্জাতিক মাদক পাচার চক্রের অন্যতম পাণ্ডা। কেনিয়ায় বসে যাবতীয় কর্মকাণ্ড চালায় সে। গত ৮ জানুয়ারি কেনিয়ায় আন্তর্জাতিক মাদক মাফিয়াদের একটি বৈঠকেও দুজন উপস্থিত ছিলেন। পরে দুবাইয়ের বুর্জ খলিফায় এমনই এক বৈঠকে ফের দেখতে পাওয়া গিয়েছিল মমতা ও ভিকিকে। আন্তর্জাতিক মাদক পাচারে মমতা কুলকার্নির নাম জড়ানোয় ও তাঁর বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ থাকায় আগামী দিনে তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির সম্ভাবনা প্রবল।

News Desk

অক্ষয়তৃতীয়ার দিন অনেক গণবিবাহের আয়োজন, অন্য চিন্তায় ভারতের হৃদয় রাজ্য

অক্ষয়তৃতীয়া অবশ্যই এক পুণ্য তিথি। একটি রাজ্যে আবার এদিন গণবিবাহের চল রয়েছে। আর সেখানেই চিন্তার…

April 7, 2026

সাতপাকে বাঁধা পড়লেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা

মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…

April 7, 2026

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026