Entertainment

তাঁর ঘাড়ে চাপিয়ে শাহরুখ আর সলমন এড়িয়ে যান একটি শক্ত নাচ, ফাঁস করলেন মমতা কুলকার্নি

করণ অর্জুন সিনেমায় নাচটা করার কথা ছিল সলমন আর শাহরুখ খানের। কোরিওগ্রাফারকে বুঝিয়ে তাঁর ঘাড়ে চাপিয়ে নিজেরা এড়িয়ে যান শক্ত নাচের স্টেপ। ফাঁস করলেন মমতা কুলকার্নি।

ভারতীয় হিট সিনেমার তালিকায় করণ অর্জুন অবশ্যই একটি নাম। এই সিনেমায় সলমন খান ও শাহরুখ খানকে একসঙ্গে অভিনয় করতেও দেখা গিয়েছিল। সেই সিনেমায় নায়িকা হিসাবে ছিলেন মমতা কুলকার্নিও।

৯০-এর দশকে মমতা কুলকার্নি বলিউডে একের পর এক সুপারহিট সিনেমায় অভিনয় করেছিলেন। সেই মমতা কুলকার্নি করণ অর্জুন সিনেমার এক অজানা কথা জানিয়ে দিলেন সকলকে। ফাঁস করলেন একটা নাচকে কেন্দ্র করে কি হয়েছিল।

একটি গানের সঙ্গে নাচের কথা ছিল সলমন খান ও শাহরুখ খানের। সঙ্গে কিছু সময় তাঁরও থাকার কথা ছিল। কিন্তু নাচের মূল অংশে সলমন শাহরুখকেই দেখা যাওয়ার কথা।

সেদিন শ্যুটিং সেটে পৌঁছে তিনি জানতে পারেন কোরিওগ্রাফার স্থির করেছেন মমতা কুলকার্নিকে দরকার নেই। শাহরুখ এবং সলমনই নাচবেন। একথা জানতে পেরে মমতা খুশি মনে নিজের ঘরে ফিরে এসে বিশ্রাম নিচ্ছিলেন।

সেদিন তাঁর আর শ্যুটিং নেই। কিন্তু কিছু সময় কটার পর তাঁর দরজায় টোকার আওয়াজ পান। দরজা খুলে দেখেন কোরিওগ্রাফার এসেছেন। যাঁকে মমতা গুরুজি বলে ডাকতেন।

কোরিওগ্রাফার তাঁকে ঘরে ঢুকে জানান সলমন আর শাহরুখ মিলে তাঁকে বুঝিয়েছেন যে এই গানটায় তাঁরা না নেচে যদি মমতাকে দিয়ে পুরো গানটার নাচের দৃশ্য ক্যামেরাবন্দি করা যায় তাহলে তা আরও অনেক ভাল হবে।

কারণ সলমন শাহরুখ ২ জনই মনে করেন তাঁদের স্টেপে ভুল হতে পারে। শক্ত নাচের স্টেপ হওয়ায় সলমন আর শাহরুখ যে তাঁর ঘাড়ে পুরোটা চাপিয়ে নিজেরা নাচটা এড়িয়ে গেছেন তা বুঝতে পারেন মমতা কুলকার্নি।

বিশ্রামের আর সুযোগ রইল না। ফের তিনি ফিরলেন সেটে। মমতা কুলকার্নি জানান, ওই গানটার সঙ্গে নাচটা তিনি ১টা টেকেই সম্পূর্ণ করেন। একটি কুকিং রিয়্যালিটি শো-তে উপস্থিত হয়ে করণ অর্জুন সিনেমার সেই কাহিনি সকলকে জানান মমতা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026