Entertainment

ক্যামেরা চালু হলেই বদলে যান শাহরুখ খান, বললেন মমতা

ক্যামেরার সামনেই তাঁর সব কিছু। সেই ক্যামেরা চালু হলেই বদলে যান শাহরুখ খান। কেমন বদলে যান, সেকথাই এবার ভাগ করে নিলেন মমতা।

শাহরুখ খান ৯০-এর দশক থেকে সেই যে বলিউডে তাঁর একটা নিজস্ব জায়গা তৈরি করেছিলেন তা আজও অব্যাহত। শাহরুখ ম্যাজিক এখনও হল ভরিয়ে বক্স অফিসে তুফান তুলে দিতে পারে অনায়াসে। তাঁর সম্বন্ধে বলিউডের অভিনেতা অভিনেত্রীদের ধারনাও বেশ ভাল।

সকলেই শাহরুখকে এক ভাল হৃদয়ের সুন্দর মানুষ বলেই ব্যাখ্যা করেন। এমনকি যাঁরা তাঁর সঙ্গে প্রায় কাজই করেননি তাঁরাও। যে দলে পড়েন ৯০-এর দশকের খ্যাতনামা অভিনেত্রী মমতা কুলকার্নি।

মমতা একটি সিনেমাতেই শাহরুখ খানের সঙ্গে ছিলেন। করণ অর্জুন সিনেমায় তিনি ও শাহরুখ খান থাকলেও, মমতা সিনেমায় ছিলেন সলমন খানের নায়িকা। শাহরুখ জুটি বেঁধেছিলেন কাজলের সঙ্গে।

সেই মমতা কুলকার্নি জানান, শাহরুখ খানের সঙ্গে করণ অর্জুন সিনেমায় তাঁর একসঙ্গে অভিনয় মাত্র কয়েকটি দৃশ্যেই আছে। তাই শাহরুখের সঙ্গে যথেষ্ট কাজ তিনি করেননি। তবে শাহরুখ খান যে খুব ভাল একজন মানুষ তা মেনে নিয়েছেন মমতা।

মমতা কুলকার্নি, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @mamtakulkarniofficial____

হালে একটি ভিডিও বার্তায় মমতা বলেন, শাহরুখ সেটে মাঝে মাঝেই জোকস বলতেন। মজা করতেন। কিন্তু তিনি নিজের চরিত্রের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে যেতেন।

একবার ক্যামেরা চালু হলে শাহরুখ তাঁর চরিত্রে একদম ঢুকে যেতেন। শাহরুখের সঙ্গে সারা জীবনে সেভাবে অভিনয় না করলেও শাহরুখ খান সম্বন্ধে এক কথায় উচ্ছ্বসিত মমতা কুলকার্নি। যিনি নিজে তাঁর খ্যাতির শিখরে থাকাকালীন আচমকাই বলিউড থেকে হারিয়ে যান।

News Desk

বৃশ্চিক রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

ধনু রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026