Kolkata

দেশ চালাচ্ছেন আলিবাবা আর ৪ জন : মমতা

নতুন বছরের প্রথম দিন থেকেই নোট বাতিলের বিরুদ্ধে রাস্তায় নামছে তৃণমূল। পয়লা জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে প্রতিবাদ কর্মসূচি পালন করবে দল। এদিন তৃণমূল ভবনে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুর সফর সেরে এদিন তৃণমূল ভবনে একটি দলীয় বৈঠকের পর নোট বাতিল নিয়ে কথা বলতে গিয়ে কার্যতই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী দাবি করেন, নোট বাতিলের জেরে রাজ্যে আলু চাষ সমস্যায়, পাকা ধান ঘরে তুলতে পারছেন না চাষিরা, কোনও বাজার সন্ধের পর খোলা থাকছে না, আনাজ বাজার পর্যন্ত বয়ে এনেও টাকার অভাবে বিক্রি না হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। শুধু কৃষক বলেই নয়, নোট বাতিলের প্রভাবে ধুঁকছে শিল্পও। রাজ্যের ৪টি চা বাগান বন্ধ হয়েছে, ৪টি জুট মিল বন্ধ হয়েছে। ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন না মানুষজন। এই অবস্থার জন্য নরেন্দ্র মোদী সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রী কটাক্ষের সুরে বলেন, এখানে অর্থমন্ত্রীও কিছু জানেন না। দেশ চালাচ্ছেন আলিবাবা আর ৪ জন! তাঁর আরও দাবি, ‌যাঁরা সত্যি কালো, তাঁদের জন্য মোদী ভাল। নোট বাতিলকে স্বাধীনতার পর দেশের সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে দাবি করেন মমতা। পাশাপাশি নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর সে বিষয়ে কেন সংসদে কোনও স্টেটমেন্ট পেশ করা হয়নি তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

 

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026