Kolkata

নোট বাতিলের মাসপূর্তি, মোদীর সরকারকে কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর

শেষ একমাসে নোট বাতিলের জেরে ৯০ জন প্রাণ হারিয়েছেন। দেশের সাধারণ মানুষ প্রবল সমস্যায় দিন কাটাচ্ছেন। দোকানদার, ছোট ব্যবসায়ীরা খেতে পাচ্ছেন না। মাল কিনতে পারছেন না। কৃষকরা জমিতে পাকা ধান কাটতে পারছেন না। শীতের দিনে খরিফ শস্যের চাষ হচ্ছেনা। বীজ বপন করার টাকা নেই ঘরে। দেশকে এমন এক অন্ধকার অবস্থায় ঠেলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী থাকার যাবতীয় নৈতিক অধিকার হারিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবিলম্বে তাঁর পদ থেকে সরে দাঁড়ানো উচিত। বৃহস্পতিবার নোট বাতিলের মাসপূর্তিতে এভাবেই মোদী সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বাজারে পর্যাপ্ত নোটের যোগান নেই। গ্রামগুলোর অবস্থা আরও খারাপ। সেখানে কৃষকদের হাতে টাকা নেই। বহু মানুষ কাজ হারিয়েছেন। দেশে এক আর্থিক জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে। প্রতিটি মানুষ টাকার অভাবে ভুগছেন। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, এই অবস্থায় মোদী পেটিএম নামে একটি বেসরকারি সংস্থার বিজ্ঞাপন করে বেড়াচ্ছেন। কেন তিনি একটি বেসরকারি সংস্থার বিজ্ঞাপন করছেন তাও জানতে চান মুখ্যমন্ত্রী।

 

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026