বৃহস্পতিবার থেকে সিঙ্গুরে শুরু জমি হস্তান্তর

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে সিঙ্গুরে কৃষকদের জমি ফেরত। সোমবার নবান্নে সিঙ্গুরের জমি ফেরত সংক্রান্ত বৈঠকের পর একথা ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সিঙ্গুরে নিজে উপস্থিত থেকে জমি ফেরত দেবেন তিনি। কৃষকদের সঙ্গে করে নামবেন চাষজমিতেও। প্রাথমিকভাবে কয়েকটি শাক দিয়ে চাষাবাদ শুরু হচ্ছে এখানে।

তবে বৃহস্পতিবারই পুরো জমি ফেরত দেওয়া সম্ভব হচ্ছেনা। পুরো জমি হস্তান্তর করতে ১০ নভেম্বর হয়ে যাবে। এই ক’দিনে খেপে খেপে ফেরত দেওয়া হবে জমি। জমির মালিকদের হাতে তুলে দেওয়া হবে জমির পরচা। বৃহস্পতিবার গোপালনগর মৌজা থেকে শুরু হবে জমি ফেরতের কাজ। কৃষকদের যাতে জমিতে চাষ করতে কোনও সমস্যা না হয় সেজন্য জলসেচের কথা মাথায় রেখে সেচ দফতর ৬৬টি পাম্প বসাচ্ছে। এদিকে এতকাল পর ফের নিজের জমিতে ফসল ফলানোর অপেক্ষায় টগবগ করে ফুটছেন চাষিরা। জমির পরচা হাতে পেয়ে জমিতে চাষের কাজে লেগে পরার জন্য তাঁদের তর সইছে না।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026