কাজ করে মুর্শিদাবাদ চান মমতা

মুর্শিদাবাদ জেলায় রাজনীতি হয়েছে বেশি, কাজ হয়েছে কম। তাঁকে শুধু কটূক্তি করলে চলবে না। ক্ষমতা থাকলে তাঁর করে দেখানো কাজের ১ শতাংশও করে দেখান। এদিন নাম না করে বহরমপুরে দাঁড়িয়ে অধীর চৌধুরীকে এভাবেই বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের ঐতিহাসিক গুরুত্বের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এ জেলায় উন্নয়নকে অনেকটাই পিছিয়ে দেওয়া হয়েছে। দ্রুত জেলার উন্নয়নযজ্ঞ শুরু করারও নির্দেশ দেন তিনি। পাশাপাশি গরু পাচার সমস্যা রোধ নিয়েও মুখ খোলেন মমতা। এদিন জেলার প্রশাসনিক বৈঠকের পর জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ থেকে নারী পাচারের রমরমা বন্ধেরও ডাক দেন। হালেই অধীরের দুর্ভেদ্য গড় বলে পরিচিত মুর্শিদাবাদের ৭টি পুরসভার মধ্যে ৫টির দখল নিয়েছে তৃণমূল। ২টি মাত্র পুরসভায় টিমটিম করে জ্বলছে কংগ্রেসের প্রদীপ। এই অবস্থা তৈরির পর ভাষণ দিতে উঠে এদিন কার্যতই আত্মবিশ্বাসে ভরপুর দেখিয়েছে মুখ্যমন্ত্রীকে। এদিন জেলার বন্যা নিয়ন্ত্রণে, নিকাশি প্রকল্পে, ভাগীরথীর পার বাঁধাতে অর্থ বরাদ্দ করেন মুখ্যমন্ত্রী। তাছাড়া কান্দি মাস্টার প্ল্যানে ৩৭৫ কোটি টাকা অর্থ বরাদ্দ করেন তিনি। সবুজ সাথী প্রকল্পের আওতায় নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করেন মুখ্যমন্ত্রী। জেলা ২৫টি কর্মতীর্থ চালু হতে চলেছে বলেও আশ্বস্ত করেন তিনি। এছাড়াও একগুচ্ছ প্রকল্পের কথা জানিয়ে কার্যত জেলার হাল ফেরানোর কথাই এদিন বার বার উঠে এসেছে মুখ্যমন্ত্রীর গলায়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026