মোর্চার সঙ্গে রাজ্য সরকারের সংঘাত আরও বড় আকার নিল। পাহাড় সফররত মুখ্যমন্ত্রীর দাবি, ৪ বছরে জিটিএ-কে ৩ হাজার ৩০ কোটি টাকা দিয়েছে কেন্দ্র ও রাজ্য। এছাড়া ১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে পানীয় জল প্রকল্পে। এই ৪ হাজার কোটি টাকার হিসেব দিতে হবে জিটিএ-কে। যদিও এভাবে হিসেব চাওয়াকে ভাল চোখে দেখছেন না মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। তাঁর দাবি, জিটিএ-র হিসেব পরীক্ষা করা হোক। হিসেবে কোনও গরমিল নেই। প্রতিবাদে আগামী ২৮ সেপ্টেম্বর পাহাড়ে ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে মোর্চা। এদিকে এদিন কালিম্পংয়ে তামাং উন্নয়ন পর্ষদের বার্ষিক সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি সাফ জানান, কথায় কথায় পাহাড়ে বন্ধ তিনি মেনে নেবেন না। ১৪টি বোর্ড রয়েছে তাঁর সঙ্গে। রয়েছেন পাহাড়ের মানুষজনও। তাঁদের নিয়েই বন্ধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন তিনি।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…