রাজ্যে লগ্নিতে জার্মান শিল্পপতিদের আহ্বান মুখ্যমন্ত্রীর

রাজ্যে বিনিয়োগ আনতে বুধবার জার্মান শিল্পপতিদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজে রাজ্যে লগ্নির পরিবেশের কথা বুঝিয়ে বলেন তাঁদের। রাজ্যের ল্যান্ড ব্যাঙ্ক থেকে জমি নীতি, সবই তাঁদের বুঝিয়ে বলা হয়। শিল্পায়নের অন্যতম শর্ত বিদ্যুৎ। রাজ্যে বিদ্যুতের বিন্দুমাত্র সমস্যা যে নেই তাও বুঝিয়ে বলেন তিনি। মুখ্যমন্ত্রীর এদিনের আহ্বানে ত্রুটি ছিলনা। যতদূর পর্যন্ত রাজ্যের শিল্পবন্ধু পরিবেশের কথা তুলে ধরা যায় তা তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ভারতে যদি বিনিয়োগের কথা কেউ ভাবেন তাহলে পশ্চিমবঙ্গই তাঁদের প্রথম পছন্দ হওয়া উচিত। কারণ রাজ্য সরকার লগ্নিকারীদের সবরকম সহযোগিতা দিতে প্রস্তুত। এমনকি কেউ বিনিয়োগ করলে তাঁকে বাড়তি কিছু সুবিধার কথাও জানান মুখ্যমন্ত্রী। রাজ্যে শিল্পক্ষেত্রে বিনিয়োগ আনতে মরিয়া মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, রাজ্যে মেধার কোনও অভাব নেই। বহু মেধাবী যুবক-যুবতী রাজ্যে রয়েছেন। বাংলাদেশ, ভুটান ও নেপালের গেটওয়ে হিসাবে পশ্চিমবঙ্গের গুরুত্ব অপরিসীম। রাজ্যে পেট্রোলিয়াম থেকে পাওয়ার সবেতেই বিনিয়োগ করার জন্য আহ্বান জানান তিনি। তুলে ধরেন রাজ্যে এমএসএমই অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিরাট সম্ভাবনার কথা। রাজ্যের কৃষিক্ষেত্রে স্বনির্ভরতার কথাও মিউনিখে শিল্পপতিদের সভায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

(মুখ্যমন্ত্রীর ছবি – সৌজন্যে – ট্যুইটার – এআইটিসি অফিসিয়াল)

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026