বন্ধ, প্রতীকী ছবি
শুক্রবার কোনও বন্ধ হচ্ছেনা। সব খোলা থাকবে। যে যাঁর কাজে যেতে পারবেন। সচল রাখা হবে যানবাহন। এদিন রাজ্যবাসীকে এভাবেই আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন সাফ জানিয়েছেন, যদি বন্ধের দিন কোনও ভাঙচুর হয়, তবে যাঁরা ভাঙচুর করবেন তাঁদেরই ক্ষতিপূরণ গুণতে হবে। এদিকে বন্ধ মোকাবিলায় বৃহস্পতিবার রাত থেকেই কলকাতার বিভিন্ন কোণায় পুলিশ মোতায়েন করা হচ্ছে। মেট্রো রেল, বিমান বন্দর, ফেরিঘাট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকছে কড়া পুলিশি নজরদারি। রাজ্য সরকার যে কোনওভাবেই শুক্রবারের বন্ধের প্রভাব রাজ্যে ফেলতে দেবে না তা এদিন পরিস্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বন্ধের রাজনীতি করে রাজ্যের ক্ষতি করা যাবে না বলেও এদিন বন্ধ সমর্থকদের বার্তা দিয়েছেন তিনি।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…