সিঙ্গুরের জমি কৃষকদের ফিরিয়ে দিতে উদ্যোগ শুরু করল রাজ্য সরকার। বুধবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন শীর্ষ আদালতের নির্দেশ কার্যকর করতে বৃহস্পতিবার নবান্নে বৈঠক করবেন তিনি। সেইমত এদিন বৈঠক হয়। পরে মুখ্যমন্ত্রী বলেন, সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার জন্য জমির জরিপ শুরু হবে শুক্রবার থেকে। দু’সপ্তাহ লাগবে এই কাজ শেষ করতে। তার পরের দু’সপ্তাহের মধ্যেই জমি ফেরানোর যাবতীয় কাজ সম্পূর্ণ করা হবে। আদালত যে সময়সীমা বেঁধে দিয়েছে তার মধ্যেই জমি ফেরতের কাজ সম্পূর্ণ করা হবে বলে এদিন আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁর যতটা জমি ছিল ততটাই জমি তিনি ফেরত পাবেন। যাঁদের জমি চাষযোগ্য অবস্থায় নেই, তাঁদের জমিকে চাষযোগ্য করে ফেরত দেওয়া হবে। এ নিয়ে রাজ্য সরকার আলোচনা শুরু করেছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…