প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মমতা

রাজ্যের পাহাড় প্রমাণ ঋণের বোঝা মকুবের আর্জি নিয়ে ফের দিল্লির দরবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ৩ দিনের দিল্লি সফরের দ্বিতীয় দিনে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন মমতা। সাক্ষাতের প্রধান কারণই ছিল রাজ্যের ওপর থেকে বিশাল ঋণের বোঝা মকুব করা। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গেও তাঁর বাসভবনে দেখা করেন মুখ্যমন্ত্রী। সেখানেও ঋণমকুবের বিষয়ে দুজনের মধ্যে কথা হয়। দিল্লিতে তৃণমূলনেত্রীর এই সফর নিয়ে রাজনৈতিক মহল সরগরম। তবে কী মমতার নেতৃত্বে ও উদ্যোগেই ফের মাথা চাড়া দিতে চলেছে যুক্তরাষ্ট্রীয় ফ্রন্ট। দিল্লি সফরে নীতীশ কুমার ও অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাতের কথা জানিয়ে ইতিমধ্যেই সেই সম্ভাবনা উস্কে দিয়েছে তৃণমূল। যা অন্যদিকে বিজেপির কপালের ভাঁজ আরও গভীর করেছে। মমতাও তা বিলক্ষণ জানেন বলেই জানাচ্ছেন রাজনৈতিক নেতৃত্বের একাংশ। তাই একই সফরে ঋণ মকুবের আর্জি নিয়ে বিজেপির দরবারে যাওয়া ও অন্যদিকে যুক্তরাষ্ট্রীয় ফ্রন্ট গড়তে দুই আঞ্চলিক নেতার সঙ্গে সাক্ষাতের উদ্যোগকে বিচ্ছিন্নভাবে দেখতে নারাজ তাঁরা। তাঁদের ধারণা আগেভাগেই তাঁর পুরো এজেন্ডা প্রকাশ করে আসলে তাঁর প্রখর রাজনৈতিক বুদ্ধিরই পরিচয় দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026