Kolkata

১০ দিনের মধ্যেই সবজি বাজারে আগুন নেভার আশা দেখছেন রাজ্যবাসী

কঠোর অবস্থান নিয়ে সবজি কিনতে গিয়ে নাভিশ্বাস ওঠা সাধারণ মানুষের মনে আশার আলো জাগালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাম কমা নিয়ে আশাবাদী তাঁরা।

সবজির বাজারে যেভাবে দাম বাড়ছিল তাতে বাংলার সাধারণ মানুষের পক্ষে আলু, পেঁয়াজ, পটল, বেগুন কেনাও ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল। বেগুন যে ১৫০-২০০ টাকা কেজিতেও বিক্রি হবে তা ভাবতে পারেননি সাধারণ মানুষ।

দামে আগুন আলুর ক্ষেত্রেও। জ্যোতি আলু এখন ৩৫ টাকা কেজি। দাম লাফিয়ে বাড়ছে পেঁয়াজেরও। টমেটো ১০০ টাকা কেজিতে গিয়ে ঠেকেছে। এভাবে এক এক বলার অপেক্ষা। কারণ প্রায় প্রতিটি সবজির দামই আকাশছোঁয়া।

কার্যত বাজারে গিয়ে খালি ব্যাগের তলায় পড়ে থাকা সামান্য সবজি কিনেই বাড়ি ফিরতে হচ্ছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বাঙালিকে। সবজির আগুন দামের ছেঁকায় কার্যত সকলেরই নাভিশ্বাস ওঠার অবস্থা হয়েছিল।

বাজেট দূরে থাক, অতিরিক্ত অর্থ পকেটে নিয়ে গিয়েও সবজি কেনা সম্ভব হচ্ছিল না। অতিপ্রয়োজনীয় আলু, পেঁয়াজ, টমেটোই ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। এই অবস্থায় অবশেষে হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী।

তাঁর কড়া অবস্থানেই বুধবার থেকে দাম বাড়লেও ঘুমিয়ে থাকা টাস্ক ফোর্স বিভিন্ন বাজারে অভিযান শুরু করেছে। মুখ্যমন্ত্রী ১০ দিনের মধ্যে দাম কমানোর জন্য নির্দেশ দেওয়ায় তৎপর টাস্ক ফোর্সের সদস্যরা। বুধবারই অতিরিক্ত দাম বৃদ্ধির অভিযোগে বিভিন্ন প্রান্তে জরিমানার মুখে পড়েছেন অসাধু ব্যবসায়ীরা।

বাজারের সবজি বিক্রেতারা টাস্ক ফোর্সকে জানাচ্ছেন, তাঁদের হোলসেল বাজার থেকেই এমন চড়া দামে সবজি কিনতে হচ্ছে যে তার ওপর লাভ রেখে সাধারণ বাজারে তাঁরা বেশি দামে সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

তাঁদের ন্যূনতম মুনাফা রেখে দাম কমিয়ে সবজি বিক্রির পরামর্শ দিয়েছেন টাস্ক ফোর্স সদস্যরা। বুধবার অভিযান শুরুর পর কিছু সবজির দাম কমেছেও। তবে তা বিচ্ছিন্নভাবে।

সার্বিকভাবে দাম যাতে রাজ্য জুড়ে নিয়ন্ত্রণে আসে সেজন্য ১০ দিনের সময় টাস্ক ফোর্সের হাতে বাঁধা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পর দাম নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা দেখে সাধারণ মানুষের আশা ১০ দিনের মধ্যে তাঁরা অনেকটাই হাসিমুখে সবজি কেনার অবস্থায় পৌঁছতে পারবেন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026