Kolkata

সুজিত বসুর পর এবার ফিরহাদ হাকিমকেও কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

সুজিত বসুকে আগেই বলে এসেছেন যে কথা, প্রায় সেই একই কথা এবার ফিরহাদ হাকিমকেও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। সতর্ক করলেন তাঁকেও।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তাঁর দলের অন্যতম স্তম্ভদেরও ছেড়ে কথা বলবেন না তা সকলের সামনে বুঝিয়ে দিলেন। গত বৃহস্পতিবার থেকে পুজোর উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী। প্রথম দিনে ৩টি পুজোর উদ্বোধনের মধ্যে ছিল তাঁর মন্ত্রিসভার অন্যতম মুখ সুজিত বসুর পুজো বলে পরিচিত শ্রীভূমির পুজোও।

সেখানে পুজোর উদ্বোধন সেরে মুখ্যমন্ত্রী সুজিত বসুকে পরিস্কার জানিয়ে আসেন তাঁর পুজোর ভিড়ে যেন রাস্তা না বন্ধ হয়। ভিড় কীভাবে সামাল দেওয়া হবে তা ভাবতে হবে সুজিতবাবুকেই।

মহালয়ার দিন দক্ষিণের অন্যতম পুজো চেতলা অগ্রণীর উদ্বোধনে গিয়ে প্রায় একই কথা এবার ফিরহাদ হাকিমকেও জানিয়ে এলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি প্রথমেই গিয়ে বেশ কয়েক বছর ধরে চলে আসা পরম্পরা মেনে প্রথমে চেতলা অগ্রণীর প্রতিমার চোখ আঁকেন।

তারপর বক্তব্য রাখতে গিয়ে জানান, কোনওভাবেই যেন চেতলা অগ্রণীর পুজোর ভিড়ের কারণে রাস্তা না আটকে যায়। ভিড় সামাল দেওয়া যে পুজো উদ্যোক্তাদের দায়িত্ব তা এদিন ফের একবার মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। এটাও বুঝিয়ে দেন কোনওভাবেই তিনি এবার পুজোয় কোনও একটি পুজোর জন্য রাস্তা আটকে যাওয়া বরদাস্ত করবেননা।

চেতলা অগ্রণীর পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন বেশ কিছু পুজোর উদ্বোধন করেন ভার্চুয়ালি। সব মিলিয়ে গত বৃহস্পতিবার থেকেই উদ্বোধনের হাত ধরে শহরে পুজোর আমেজের পারদ ক্রমশ চড়ছে।

ইতিমধ্যেই শ্রীভূমিতে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। সোমবার থেকে আরও পুজোর উদ্বোধনের সঙ্গে সঙ্গে পুজোর উন্মাদনাও চড়বে বলে মনে করা হচ্ছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026