Kolkata

রাজ্যে জন্ম নিচ্ছে ৭টি নতুন জেলা, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে ৭টি নতুন জেলা তৈরি হচ্ছে। বর্তমান জেলা থেকে ভেঙেই তৈরি হবে নতুন জেলা। সবকটি জেলাই তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের অন্য জেলা থেকে কেটে নিয়ে।

রাজ্যে প্রশাসনিক কাজের সুবিধার জন্য জেলা ভাঙার পরিকল্পনা যে তাঁর রয়েছে সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তা বাস্তবায়িত করলেন।

এদিন রাজ্যে নতুন ৭টি জেলা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন অঞ্চল নিয়ে নতুন জেলা সুন্দরবন।

উত্তর ২৪ পরগনায় বসিরহাট ও ইছামতী জেলা তৈরি হচ্ছে। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন বসিরহাট জেলার নাম বসিরহাট হবে না। নতুন নাম পরে জানানো হবে।

বনগাঁ সাবডিভিশন নিয়ে তৈরি হবে ইছামতী জেলা। যেহেতু সেখান দিয়ে ইছামতী নদী বয়ে গেছে তাই এই নাম মুখ্যমন্ত্রী নিজেই রেখেছেন বলে জানান তিনি।

বাঁকুড়া থেকে ভেঙে বিষ্ণুপুর আলাদা একটি জেলা হিসাবে সামনে আসতে চলেছে। নদিয়ার রাণাঘাট একটি আলাদা জেলার রূপ পাচ্ছে।

মুর্শিদাবাদ থেকে ভেঙে তৈরি হচ্ছে আরও ২টি জেলা। একটি কান্দি এবং অন্যটি বহরমপুর। এই ৭টি জেলা পশ্চিমবঙ্গের মানচিত্রে নতুন করে সংযোজিত হবে। ফলে জেলার সংখ্যা বদলাবে।

আগামী ৬ মাসের মধ্যে এই ৭টি জেলা তৈরি হয়ে যাবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। কারণ নতুন করে জেলা তৈরি করতে গেলে যে সরকারি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় সেজন্য যা সময় লাগবে তা দিতে হবে।

এখন ২৩টি জেলা রয়েছে পশ্চিমবঙ্গে। এই ৭টি যুক্ত হলে সংখ্যাটা ৩০-এ পৌঁছবে। প্রশাসনিক কাজে গতি আনতে এই নতুন জেলা তৈরি কতটা কার্যকরী হয় তা সময় বলে দেবে।

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026