State

পাহাড়ে গিয়ে নতুন ভাষা শেখার কথা জানালেন মুখ্যমন্ত্রী, নিজে হাতে বানালেন মোমো

পাহাড় সফরে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার একটি নতুন ভাষা শিখতে চলেছেন বলে জানিয়েছেন। কার কাছে তা শিখবেন তাও জানিয়েছেন সকলকে।

পাহাড় সফরে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার একদম অন্য মেজাজে ধরা দিলেন। সকালে তিনি হাঁটতে বার হন রিচমন্ড হিলের রাস্তা ধরে।

পাহাড়ি রাস্তা। কোথাও উৎরাই তো কোথাও চড়াই। সেই রাস্তা ধরে তিনি এগোতে থাকেন। ছোটদের চকোলেট বিলি করতে থাকেন। তাদের সঙ্গে কথাও বলেন। ছবিও তোলেন।

সাধারণ মানুষের সঙ্গে টুকটাক কথা হয় মুখ্যমন্ত্রীর। এরপর তিনি একটি দোকানের সামনে দাঁড়িয়ে পড়েন। সেখানে যিনি দোকানি তাঁকে ডেকে কথা বলে নিজেই আলাপ করে নেন মুখ্যমন্ত্রী। তারপর দোকানে ঢুকে বাবু হয়ে মেঝেতে বসে পড়েন।

মোমোর দোকানের মালিক কার্যত মুখ্যমন্ত্রীকে এভাবে বাবু হয়ে বসে পড়ে মোমো তৈরি করতে দেখবেন বলে আশা করেননি। তিনি হকচকিয়ে যান। পরে মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে বসে মোমো তৈরি করেন।

দার্জিলিং সফরে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে পাহাড়ের অধিকাংশ মানুষ গোর্খা। তাঁদের ভাষা গোর্খালি। পাহাড়ের মানুষের সঙ্গে যাতে তিনি আগামী দিনে আরও ভাল করে মিশতে পারেন, তাঁদের সুখদুঃখের কথা শুনতে পারেন, সেজন্য তিনি গোর্খালি ভাষা শিখবেন।

মুখ্যমন্ত্রী এও জানান যে তাঁর এক ভাইপো কার্শিয়ঙয়ের মেয়েকে বিয়ে করতে চলেছেন। তাঁদের বিয়ে হয়ে গেলে কার্শিয়ঙয়ের ওই মেয়েটির কাছ থেকে তিনি গোর্খালি ভাষা শিখে নেবেন। যাতে পরে পাহাড়ে এসে তিনি পাহাড়ের মানুষের মাতৃভাষাতেই তাঁদের সঙ্গে কথা বলতে পারেন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026