National

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি করল আদালত

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি করল মুম্বই আদালত। মুম্বইয়ের বিজেপি সম্পাদকের আবেদনের ভিত্তিতে সমন জারি করেছে আদালত।

আদালতের সমন জারি হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অবশ্য মুখ্যমন্ত্রীর জন্য এটা একটা ধাক্কা। গোটা দেশেই এই খবর ছড়িয়ে পড়েছে।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ সামনে এসেছে। মুম্বই বিজেপির সম্পাদক আদালতে আবেদন করে দাবি করেছেন জাভেদ আখতারের একটি সভায় বিশিষ্টজনের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী জাতীয় সঙ্গীতের অবমাননা করেন।

এই আবেদনের ভিত্তিতেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সমন জারি করেছে মুম্বইয়ের মাঝগাঁও নগর দায়রা আদালত। মুখ্যমন্ত্রীকে সমন পাঠানোর খবরে উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে।

আদালত সমন জারি করলেও এই মামলায় মুখ্যমন্ত্রীকে সশরীরের হাজির হতে হবে না। তিনি তাঁর জায়গায় তাঁর আইনজীবীকেও পাঠাতে পারেন। এই মামলার শুনানি রয়েছে আগামী ২ মার্চ।

ঘটনার সূত্রপাত ১ ডিসেম্বর। ওইদিন জাভেদ আখতারের ডাকা ওই আলাপচারিতায় জাতীয় সঙ্গীত বাজছিল। মুম্বই বিজেপি সম্পাদকের অভিযোগ মুখ্যমন্ত্রী জাতীয় সঙ্গীত চলাকালীন পুরো সময় দাঁড়িয়ে ছিলেননা।

তাছাড়া জাতীয় সঙ্গীত শেষ হওয়ার আগেই তিনি বেরিয়ে যান। বিষয়টি নিয়ে তখনই বিজেপি সোচ্চার হয়। তবে এটা বোঝা যায়নি যে এটা আদালত পর্যন্ত গড়াবে।

মুখ্যমন্ত্রীকে অবশ্য হাজিরা দিতে হচ্ছেনা। তিনি আইনজীবীকে পাঠিয়ে দিতে পারবেন। তবে এই সমনকে কেন্দ্র করে ফের রাজনৈতিক উত্তাপের চাপা উত্তেজনার গন্ধ পাচ্ছেন বিশেষজ্ঞেরা।

এখন বিষয়টি আদালতে পৌঁছেছে। সেখানেই এই অবেদনের বিচার হবে। কিন্তু তাকে ঘিরে তৃণমূল বিজেপি চাপানউতোরের আঁচ এ রাজ্যে পড়তে পারে বলে মনে করছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026