Kolkata

রাজ্যপালকে ট্যুইটারে ব্লক করলেন মুখ্যমন্ত্রী, পাল্টা ট্যুইট করলেন রাজ্যপাল

রাজ্যপাল জগদীপ ধনকর ও রাজ্যসরকারের মধ্যে দ্বন্দ্ব যে নিত্যদিনের ঘটনা তা ছোট ছোট বাচ্চারাও এখন জেনে গেছে। এবার রাজ্যপালকে ট্যুইটারে ব্লক করলেন মুখ্যমন্ত্রী।

রাজ্যপাল জগদীপ ধনকর এ রাজ্যের রাজ্যপাল হয়ে আসার পর প্রথম জটিলতা সামনে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সামনে রেখে। সেই যে রাজ্যপাল ও রাজ্যসরকার সংঘাত লোক সমক্ষে এসে পড়ে তা তারপর থেকে থামেনি।

রাজ্যপাল কখনও মিডিয়ার সামনে, কখনও ট্যুইট করে রাজ্যসরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। পাল্টা জবাব দিয়েছে রাজ্যসরকার। এবার সেই সংঘাত অন্য মাত্রা নিল।

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনেই জানিয়ে দিলেন তিনি রাজ্যপালকে ট্যুইটারে ব্লক করে দিয়েছেন। তিনি এও বলেন যে রাজ্যপালকে ট্যুইটারে ব্লক করতে তিনি বাধ্য হয়েছেন।

মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যপালের কাছে একের পর এক ফাইল আটকে পড়ে আছে। বিল আটকে পড়ে আছে। তিনি নিজে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে এ বিষয়ে কথা বলেছেন। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। বিল নিয়ে আরও তথ্য চেয়েছেন রাজ্যপাল। তাও পাঠানো হয়েছে। তা সত্ত্বেও তিনি সেগুলি ছাড়ছেন না।

মুখ্যমন্ত্রী এদিন আরও একটি প্রসঙ্গ টেনে এনেছেন। তিনি বলেন, বাম জমানায় রাজ্যে একসময় রাজ্যপাল ছিলেন ধর্মবীর। সে সময় তিনিও বেশ কয়েকটি বিল ছাড়ছিলেন না। এ নিয়ে প্রবল আন্দোলন শুরু হয়। অবশেষে তাঁকে সরে যেতে হয়। মুখ্যমন্ত্রী বলেন, তাঁরা তো রাজ্যপালকে দেড় বছর ধরে সহ্য করছেন।

মুখ্যমন্ত্রী রাজ্যপালকে ট্যুইটারে ব্লক করার কথা বলার পরই রাজ্যপাল ফের ট্যুইট করেন। লেখেন, সংবিধানের ১৫৯ ধারায় বলা আছে যে সাংবিধানিক নীতি ও আইনত কেউ ব্লক করতে পারেননা। দায়িত্ব যাঁদের হাতে তাঁদের উচিত সংবিধানের প্রতি আস্থা রাখা।

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026