Kolkata

এবার আরও কড়া হতে বাধ্য হবে সরকার, সাফ জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের করোনা গ্রাফ হুহু করে চড়ছে। এই পরিস্থিতিতেও অনেক মানুষের মধ্যে ঢিলেঢালা মানসিকতা দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী এদিন কিন্তু সকলের জন্য স্পষ্ট বার্তা দিয়ে দিলেন।

রাজ্যে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। বৃহস্পতিবার তা একদিনে ১৫ হাজারের গণ্ডি পার করে গেল। সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে কলকাতায়। পিছনে রয়েছে উত্তর ২৪ পরগনা। তবে এই ২ জেলা বলেই নয়, রাজ্যের প্রায় সব জেলাতেই করোনা গ্রাফ উর্ধ্বমুখী।

এই অবস্থায় বেশ কিছু বিধিনিষেধ ইতিমধ্যেই জারি করেছে রাজ্যসরকার। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তা আরও কঠোর করা হতে পারে বলে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি সাফ জানান, মানুষ এখনও যদি সতর্ক না হন তাহলে রাজ্যসরকার আগামী দিনে আরও কড়া নিয়ম বলবত করতে বাধ্য হবে। সকলের পরিস্থিতি বোঝা উচিত বলেও জানান তিনি।

প্রসঙ্গত করোনার এই বাড়বাড়ন্তের দিনেও রাস্তায় ভিড়ের অন্ত নেই। দূরত্ববিধি শিকেয়। অনেকেই মুখে মাস্কটা পর্যন্ত ঠিক করে দিচ্ছেন না। জ্বর নিয়ে বা বাড়িতে করোনা রোগী থাকা সত্ত্বেও অনেকে রাস্তায় ঘুরছেন।

অনেকের দাবি বাড়িতে কারও হয়েছে, তিনি তো নেগেটিভ, তাহলে তাঁর ঘুরতে আপত্তি কোথায়! চিকিৎসকেরা কিন্তু বারবার বলছেন বাড়িতে কারও করোনা হয়ে থাকলে বাড়ির সকলকেই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়িতেই নিভৃতে থাকতে হবে।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, বিধাননগরের কমিশনার থেকে বহু পুলিশকর্মী করোনা সংক্রমণের শিকার হয়েছেন। পরিস্থিতিকে হাল্কাভাবে নেওয়ার অবস্থা নেই।

পুলিশকে যে তিনি কড়া হতে নির্দেশ দিয়েছেন তাও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত বেশ কিছু জায়গায় মাস্ক না পরে রাস্তায় বার হওয়ায় অনেককে আটক করেছে পুলিশ।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় কন্টেনমেন্ট জোন বাড়ানো হতে পারে বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026