নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি - আইএএনএস
তাঁর পরিবারের লোক বলে যে তিনি নিয়মের উর্ধ্বে এমনটা কখনই নয়। তাঁদেরও প্রতিটি নিয়ম মেনে চলতে হবে। যা রাজ্যের মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, তা তাঁর পরিবারের লোকজনের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। এটা এদিন সাংবাদিক সম্মেলনে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
করোনা পরিস্থিতি রাজ্যে ক্রমশ জটিল আকার নিচ্ছে। আর এই পরিস্থিতিতে সকলকেই করোনা বিধির নিয়ম মেনে চলতে হবে। এটা পরিস্কার করে দিয়ে মুখ্যমন্ত্রী নিজের পরিবারের কথা সামনে তুলে আনেন।
মুখ্যমন্ত্রী বলেন, তাঁর বাড়িতেই করোনা রোগী রয়েছেন। তাঁর ছোট ভাইয়ের স্ত্রী করোনা সংক্রমণের শিকার। আর তাঁর ভাই রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন।
মুখ্যমন্ত্রী জানান, তাঁর ভাই এভাবে রাস্তায় ঘুরতে পারেননা। বাড়িতে কারও করোনা হলে পরিবারের অন্যদেরও নিভৃতে বাড়িতেই থাকতে হবে। রাস্তায় ইচ্ছামতন এভাবে ঘুরে বেড়ানো যায়না।
তিনি ভাইয়ের আচরণে যে ক্ষুব্ধ তাও সাফ জানান মুখ্যমন্ত্রী। এও জানান যে তিনি ভাইকে মানা করে দিয়েছেন এভাবে তিনি যেন আর রাস্তায় না বার হন। বাড়িতেই থাকেন।
তিনি যে এভাবে নিয়ম ভাঙা পছন্দ করেননা তাও বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন এও বলেন যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম।
মুখ্যমন্ত্রী এদিন এটাও পরিস্কার করে দেন যে তাঁর করোনা হয়নি। প্রসঙ্গত এমন একটি খবর শোনা যাচ্ছিল যে মুখ্যমন্ত্রীর করোনা হয়েছে। তিনি সে খবর ভুল বলে জানিয়ে দেন এদিন।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…