State

আবার কি স্কুল বন্ধ হচ্ছে, তেমন ইঙ্গিতই দিলেন মুখ্যমন্ত্রী

আবার হয়তো স্কুল বন্ধ করে দেওয়ার পথে হাঁটতে চলেছে রাজ্যসরকার। বিশ্বজোড়া নয়া ত্রাসে তেমন ইঙ্গিতই দিলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে একগুচ্ছ বিধিনিষেধও আরোপ হতে পারে।

যা পরিস্থিতি, যেভাবে বাড়ছে বিশ্বের নয়া ত্রাস তাতে ফের স্কুল কলেজ বন্ধ করতে হতে পারে। বিষয়টি খতিয়ে দেখার দরকার। আর তা দেখার জন্য রাজ্যের শিক্ষা সচিবকে দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী।

এদিন তিনি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনে কিছুদিনের জন্য আবার স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দেন। সেইসঙ্গে এটাও জানান যে পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। যদি প্রয়োজন পড়ে তাহলে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করানোর রাস্তায় হাঁটার সেই পুরনো পথও নিতে পারে রাজ্যসরকার।

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, লোকাল ট্রেন চলাচলের বিষয়টিও নজরে রাখতে হবে। প্রয়োজনে ট্রেনের সংখ্যা কমাতে হতে পারে। অবশ্য তা গঙ্গাসাগরের আগে না করতেই নির্দেশ দেন তিনি।

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, যা ছাড়াচ্ছে তা বাইরে থেকে আসছে। বিমানবন্দরে তাই আরও সতর্কতার প্রয়োজন। বিমান ওঠানামা নিয়েও প্রয়োজনে পদক্ষেপ নিতে রাজ্যসরকার যে পিছপা হবে না তাও তাঁর বক্তব্যে স্পষ্ট।

রাজ্যে স্কুল, কলেজ খুলেছে। স্কুল অবশ্য এখন নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চলছে। এর চেয়ে নিচু ক্লাসে এখনও স্কুলে গিয়ে পঠনপাঠন শুরু হয়নি।

যা খুলেছে তাও নতুন বছরের শুরুতে বন্ধ হয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকে। অন্তত মুখ্যমন্ত্রীর এদিন বক্তব্যের পর তো তাই মনে করা হচ্ছে। গঙ্গাসাগর সফরের দ্বিতীয় দিনে এদিন প্রশাসনিক বৈঠকে যাবতীয় কথা বলেন মুখ্যমন্ত্রী।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026