State

কুম্ভমেলা সুয়োরানি আর গঙ্গাসাগর কি দুয়োরানি, কপিলমুনির আশ্রম থেকে তোপ মমতার

গঙ্গাসাগর মেলা শুরুর প্রাক্কালে সব ব্যবস্থা খতিয়ে দেখতে গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কপিল মুনির আশ্রমের সামনে থেকে কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী।

গঙ্গাসাগর মেলা এবার অনুষ্ঠিত হতে চলেছে পয়লা জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত। মকর স্নান হবে ১৪ জানুয়ারি। পুরো বন্দোবস্ত খতিয়ে দেখতে ৩ দিনের সফরে গঙ্গাসাগরে এদিন হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রথমেই তিনি কপিল মুনির আশ্রমে গিয়ে সেখানে পুজো দেন। তারপর মন্দিরের মহন্তের সঙ্গেই বাইরে বেরিয়ে আসেন। সেখানে তখন সাংবাদিকরা অপেক্ষায় ছিলেন।

মুখ্যমন্ত্রী এদিন সাফ জানান, কুম্ভমেলার জন্য কেন্দ্র দরাজ হস্তে টাকা ঢালছে। কিন্তু দেশের অন্যতম প্রধান মেলা গঙ্গাসাগরে এক টাকাও কেন্দ্র দিচ্ছেনা। গঙ্গাসাগর মেলার আয়োজন রাজ্যসরকার করছে। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, কুম্ভমেলা যদি সুয়োরানি হয় তাহলে গঙ্গাসাগর কি দুয়োরানি।

গঙ্গাসাগরকে জাতীয় মেলা ঘোষণা করার আর্জিও দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী করে আসছেন। তিনি এদিনও বলেন গঙ্গাসাগরকে জাতীয় মেলা ঘোষণা করার জন্য তিনি কেন্দ্রকে চিঠি দিলেও তার কোনও উত্তর নেই।

গঙ্গাসাগর মেলাকে অনেকটাই সাজিয়ে তুলেছে তাঁর সরকার বলে আগেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার গঙ্গাসাগরে করোনাবিধিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

করোনা পরিস্থিতির আগে গঙ্গাসাগরে প্রতিবছর প্রায় ৪০ লক্ষ মানুষের সমাগম হত। এবার যাঁরাই আসবেন তাঁদের করোনাবিধি মানতে হবে।

মুখ্যমন্ত্রী এদিন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। গঙ্গাসাগরে একটি হাসপাতালও তৈরি রাখা হচ্ছে। যেখানে প্রায় ২ হাজার মানুষের চিকিৎসার বন্দোবস্ত থাকবে। ওই হাসপাতালে থাকবে আইসোলেশন ওয়ার্ডও।

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026