Kolkata

মিশনারিজ অফ চ্যারিটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

মিশনারিজ অফ চ্যারিটি-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে কেন্দ্র। একথা সামনে এনে এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ট্যুইট করে মুখ খুললেন।

মাদার টেরিজা-র সেবামূলক সংগঠন হিসাবে খ্যাত মিশনারিজ অফ চ্যারিটি। যাদের প্রধান কার্যালয় কলকাতায়। নানা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এই সংগঠন।

সেই মিশনারিজ অফ চ্যারিটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে কেন্দ্র। একথা জানিয়ে এদিন একটি ট্যুইট করেন মুখ্যমন্ত্রী। তাতে তিনি কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন পুরো বিষয়টায়।

যদিও তিনি একথাও জানিয়েছেন যে আইন সবচেয়ে উপরে। তবে এটাও মাথায় রাখা দরকার যে এভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ায় ২২ হাজার রোগী এবং সংস্থার বহু কর্মী খাবার ও ওষুধ পাবেন না।

তাই মানবিকতার দিকটাও ভেবে দেখা উচিত ছিল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আইন অবশ্যই সর্বাগ্রে কিন্তু মানবিকতার সঙ্গেও আপস করা অনুচিত।

জানা যাচ্ছে একটি হোমের আবাসিকদের বাইবেল পড়তে বাধ্য করেছে সংস্থা বলে অভিযোগ সামনে এসেছে। এই মর্মে একটি অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। তারপরই এই পদক্ষেপ গ্রহণ করে কেন্দ্র।

তবে এ বিষয়ে না কেন্দ্রের তরফে মুখ খোলা হয়েছে, না মিশনারিজ অফ চ্যারিটির তরফে কিছু জানানো হয়েছে। এদিন অবশ্য মুখ্যমন্ত্রীর ট্যুইটের পর এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত খবর সত্যতার তকমা পেল।

মাদার টেরিজা একজন রোমান ক্যাথলিক সন্ন্যাসিনী হলেও তাঁর যাবতীয় কর্মকাণ্ড কলকাতায়। ১৯৯৭ সালে প্রয়াত হন এই নোবেল শান্তি পুরস্কার বিজেতা। তিনি চলে গেলেও তাঁর সেবামূলক কাজে ব্রতী হয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে মিশনারিজ অফ চ্যারিটি।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026