Business

নবান্নে মুখ্যমন্ত্রী আদানি বৈঠক, রাজ্যে আসতে পারে বিশাল অঙ্কের বিনিয়োগ

পশ্চিমবঙ্গে কি এবার বড় অঙ্কের বিনিয়োগ আসতে চলেছে? নবান্নে শিল্পপতি গৌতম আদানি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক থেকে তেমন ইঙ্গিত স্পষ্ট।

রাজ্যে দেশি বিদেশি শিল্পপতিদের বিনিয়োগ করায় উৎসাহ দিতে নিজে অনেক সময় তাঁদের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট করে সেখানে শিল্পপতিদের ডেকে বোঝানোর চেষ্টা হয়েছে সরকার কতভাবে তাঁদের সাহায্য করতে প্রস্তুত। তাঁদের এ রাজ্যে বিনিয়োগে উৎসাহ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কিন্তু এখনও প্রথমসারির শিল্পগোষ্ঠীর বিনিয়োগ নজর কাড়েনি। এবার হয়তো সেই পথ প্রশস্ত হতে চলেছে। অন্তত বৃহস্পতিবার নবান্নে শিল্পপতি গৌতম আদানির মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা সেই ইঙ্গিতই বহন করছে।

নবান্নে এসে গৌতম আদানি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁদের মধ্যে ঠিক কি কি বিষয় নিয়ে কথা হয়েছে তা জানা না গেলেও এটা জানা গেছে যে যা কথা হয়েছে তা শিল্প বিনিয়োগ নিয়েই। কারণ আদানি নিজেই সেকথা ট্যুইট করে জানিয়েছেন।

গৌতম আদানি যে আগামী এপ্রিল মাসে হতে চলা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২২-এ যোগ দেবেন তাও এদিন জানিয়ে দিয়েছেন তিনি।

জানা যাচ্ছে ইতিমধ্যেই রাজ্যে বিনিয়োগ করেছেন আদানি। হলদিয়ায় তাঁর বিনিয়োগ রয়েছে।‌ এবার তিনি এ রাজ্যে আরও বিনিয়োগ করতে উৎসাহী। আদানি তাঁর ট্যুইটেও এ রাজ্যের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বই থেকে ফেরার পর এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ ও এ রাজ্যের জন্য সম্ভাবনাময় বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। মুখ্যমন্ত্রী আগেই স্পষ্ট করেছেন যে তিনি এ রাজ্যে আম্বানি, আদানিদের মত শিল্পপতির বিনিয়োগ চাইছেন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026