Kolkata

দরকার ১৪ কোটি, পাঠিয়েছে ২.২ কোটি, বঞ্চনার অভিযোগ মমতার

টিকা নিয়ে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। ফের এই অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিকা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন তিনি।

রাজ্যে কম টিকা পাঠানো হচ্ছে। অন্য রাজ্যকে বেশি দেওয়া হচ্ছে। রাজ্যের দরকার ১৪ কোটি টিকা। সেখানে এখনও মাত্র ২.২ কোটি টিকা পাঠিয়েছে কেন্দ্র। কোনও দিন পাঠাচ্ছে তো কোনও দিন পাঠাচ্ছে না।

বৃহস্পতিবার কেন্দ্রের বিরুদ্ধে এভাবেই সরব হলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রকে এ নিয়ে বার বার বলা হয়েছে। তিনি এদিনও একটি চিঠি প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যে টিকা পাঠানোর আবেদন করেছেন তিনি।

রাজ্যে টিকাকরণে আরও গতি আনা সম্ভব। টিকা হাতে পেলে তবেই তা সম্ভব। কিন্তু কেন্দ্র টিকা সেভাবে পাঠাচ্ছে না। প্রতিদিন ১০ লক্ষ মানুষকে টিকা দেওয়া সম্ভব বলেও এদিন স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।

রাজ্য যে টিকা ঠিকমত পাচ্ছে না তা এদিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মমতা। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বাংলায় শোচনীয় হারের পর তা মেনে নিতে না পেরে রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় দিচ্ছে বিজেপি। তারা বিভিন্ন সংস্থাকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মমতা।

বাংলায় করোনা চিত্র এখন অনেকটা ভাল বলেই জানান মুখ্যমন্ত্রী। ৮০০ থেকে ৯০০-র মধ্যেই ঘুরছে দৈনিক সংক্রমণ। তা আরও কমানোর চেষ্টা করছে রাজ্যসরকার।

মুখ্যমন্ত্রী বলেন অন্য রাজ্যে কিন্তু করোনা বাড়ছে। এদিকে তৃতীয় ঢেউ আসার আগেই ১২ বছর পর্যন্ত বাচ্চাদের মায়েদের টিকাকরণ সম্পূর্ণ করতে চাইছে তাঁর সরকার। কিন্তু টিকা না পাওয়ায় তা সম্ভব হচ্ছেনা।

News Desk

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026