কেন্দ্র কাজ করেনা, শুধু বিজ্ঞাপন দেয় : মমতা

টাকা দেওয়ার বেলায় নেই। কিন্তু সব বিষয়ে নাক গলানোর সময় ঠিক আছে। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে এদিন ফের একবার কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ, সর্বশিক্ষার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। পুলিশ আধুনিকীকরণের টাকাও বন্ধ। বন্ধ করে দিয়েছে ৩৯টা প্রকল্প। কিন্তু বড়বড় বিজ্ঞাপন দিয়ে চলেছে। মুখ্যমন্ত্রীর দাবি, কাজটা রাজ্য সরকার করে। কেন্দ্র শুধু বিজ্ঞাপন দিয়ে বাহবা কুড়োয়। ১০০ দিনের কাজের অ্যাকাউন্ট খোলাই হোক বা স্বচ্ছ ভারত অভিযান, মুখ্যমন্ত্রীর উষ্মা থেকে রেহাই পায়নি মোদী সরকার। এমনকি যে কোনও সুবিধা বা পরিষেবা পেতে গেলে আধার কার্ড বাধ্যতামূলক করা নিয়ে কেন্দ্রীয় নীতির কড়া সমালোচনা করেন তিনি। তাঁর দাবি, রাজ্যেই প্রায় ১ কোটি মানুষের আধার কার্ড করতে পারেনি কেন্দ্র। তাহলে কিসের ভিত্তিতে তারা সব পরিষেবায় আধার কার্ড বাধ্যতামূলক করার কথা বলছে, তা নিয়ে এদিন মঞ্চ থেকেই প্রশ্ন তুলেছেন মমতা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026