Kolkata

যশ বিধ্বস্ত দিঘার পুনর্গঠনে যথেচ্ছ অর্থ ব্যয় নয়, স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণিঝড় যশ ও কোটালের দাপটে দিঘা তছনছ হয়ে গেছে। সেই বিধ্বস্ত দিঘাকে ফের পুরনো রূপে ফেরাতে যথেচ্ছ টাকা খরচ করা যাবেনা। এদিন স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী।

অতিশক্তিশালী ঘূর্ণিঝড় যশ ও ভরা কোটালের জোড়া দাপটে দিঘা কার্যত তছনছ হয়ে গেছে। সবে স্বচক্ষে দিঘার বেহাল দশা ঘুরে দেখে আসার পর এদিন মুখ্যমন্ত্রী বলেন, দিঘার প্রভূত ক্ষতি হয়েছে। সমুদ্রের ধারে সাজানো চেয়ার একটাও নেই। সব দোকানপসার ভেঙে তছনছ হয়ে গেছে।

পর্যটকদের বসার জন্য যে বাঁধানো পাঁচিল ছিল তার পাথরের টাইলস ভেঙে ভেঙে গেছে। রাস্তা সাজানো হয়েছিল সুন্দর করে। সেগুলিও ভেঙে গিয়েছে। এ সবকিছুই ফের সাজাতে হবে।

তবে তার জন্য যথেচ্ছ অর্থ বরাদ্দ হবে না। বরং পুরোটা সারানোর জন্য সঠিক দৃষ্টিকোণের প্রয়োজন রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন সমালোচনার সুরেই জানান, দিঘায় তিনি দেখেছেন রাস্তায় যে সিমেন্টের টাইলস বসানো হয়েছিল তা কংক্রিটের ওপর বসানো হয়েছিল। তাতে ওগুলি টিকবে না বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। সঠিক পদ্ধতি মেনে এগুলো বসাতে হবে।

মুখ্যমন্ত্রী এও বলেন বাঁধানো পাঁচিলের যে পাথরের অংশগুলি ভেঙেছে সেগুলিকে সারিয়ে ফেললেই হবে। এভাবে যতটুকু প্রয়োজন তা বুঝে সেটুকুই সারানোর খরচ বরাদ্দ হবে বলে এদিন স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।

দিঘা পুনর্গঠনে যে যথেচ্ছ অর্থ বরাদ্দ তাঁর সরকার করবে না তা এদিন স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026