Kolkata

হিঙ্গলগঞ্জ হয়ে সাগর হয়ে কলাইকুণ্ডা হয়ে দিঘা, মুখ্যমন্ত্রীর শুক্র সূচি

শুক্রবারই যে তিনি যশ বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জানালেন কোথায় কী কর্মসূচি রয়েছে তাঁর।

শুক্রবার কলকাতা থেকে প্রথমেই হিঙ্গলগঞ্জে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আকাশপথেই যাবেন তিনি। সঙ্গে থাকবেন মুখ্যসচিব।

হিঙ্গলগঞ্জে সংশ্লিষ্ট জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে একটি ছোট্ট বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। যশ পরবর্তী পরিস্থিতি ও সরকারি উদ্যোগ সম্বন্ধে খোঁজ নেবেন। তারপর সেখানে থেকে উড়ে যাবেন সাগরে।

যাওয়ার সময় আকাশপথেই মুখ্যমন্ত্রী পরিদর্শন করবেন বিস্তীর্ণ বিধ্বস্ত এলাকা। তারপর সাগরে নেমে সেখানেও জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

এখানেও কম সময়ের বৈঠক। তারপর সেখান থেকে প্রধানমন্ত্রীর ডাকে তাঁর সঙ্গে বৈঠক করতে মুখ্যমন্ত্রী হাজির হবেন কলাইকুণ্ডায়। সেখানে দুপুরে বৈঠক হবে প্রধানমন্ত্রীর সঙ্গে। পরে সেখান থেকে যাবেন দিঘা। দিঘাতেই শুক্রবার থাকবেন মুখ্যমন্ত্রী।

শনিবার আকাশপথে দিঘা সহ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী। দিঘায় একটি বৈঠকও করবেন তিনি। আলোচনা হবে যশ পরবর্তী পরিস্থিতি মোকাবিলা, উদ্ধারকাজ, ত্রাণ সহ বিভিন্ন বিষয় নিয়ে।

পরে শনিবারই মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন। যশের ধাক্কা ও কোটালের ভয়াল রূপে রাজ্যের ২ উপকূলীয় জেলার বিস্তীর্ণ অংশ কার্যত তছনছ হয়ে গেছে।

এমনকি বৃহস্পতিবারও ভরা কোটালের কারণে বহু জলমগ্ন এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। সেখানকার মানুষজন অনেকে প্রাণ বাঁচাতে কার্যত এক কাপড়ে ঘর ছেড়েছেন।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026