Kolkata

রাজ্যে বাড়ল করোনা সংক্রান্ত বিধিনিষেধের সময়সীমা

৩০ মে পর্যন্ত রাজ্যে কড়া বিধিনিষেধের কথা আগেই ঘোষণা করেছিল রাজ্যসরকার। তা মেনেই এখন চলছে সবকিছু। এবার তা বাড়ালেন মুখ্যমন্ত্রী।

রাজ্যে গত ১৬ মে থেকে প্রায় লকডাউন পরিস্থিতি চলছে। যাকে রাজ্যসরকার লকডাউন নয়, কড়া বিধিনিষেধ বলে ব্যাখ্যা করছে।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্পষ্ট জানিয়ে দেন রাজ্যে লকডাউন চলছে না। রাজ্যে করোনা রুখতে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যার মেয়াদ ৩০ মে পর্যন্ত ছিল। কিন্তু তা এদিন তিনি বাড়িয়ে দিলেন। ১৫ জুন পর্যন্ত বাড়ানো হল বিধিনিষেধ।

যার ফলে ১৬ মে থেকে যে কড়া নিয়মের আওতায় রাজ্য রয়েছে তাই বলবত থাকবে ১৫ জুন পর্যন্ত। ৩০ মে থেকে সেই সময়সীমা বাড়ানো হল।

অন্য অনেক রাজ্যও তাদের লকডাউন সময়সীমা বাড়িয়েছে। পশ্চিমবঙ্গ সরকারও বিধিনিষেধ সময়সীমা বর্ধিত করল।

মুখ্যমন্ত্রী এদিন জানান চটের জিনিসপত্রের জন্য পঞ্জাব থেকে চাহিদা রয়েছে। পঞ্জাব চাইছে। তাই চটকলের শ্রমিক সংখ্যা ৩০ শতাংশ থেকে বাড়িয়ে কড়া বিধিনিষেধের মধ্যে ৪০ শতাংশ করতে পারবে। নির্মাণকার্যের সঙ্গে যুক্ত শ্রমিকদের ক্ষেত্রে টিকা নিয়ে কাজ করায় ছাড় দেওয়া হয়েছে।

এছাড়া বাজার খোলা রাখার সময়, রাতে ৯টার পর বাড়ি থেকে বার হওয়ায় মানা, মিষ্টি, সোনার দোকান, জামাকাপড়ের দোকান খোলা রাখার সময় যা ১৬ মে-র পর থেকে চলছে, তাই ১৫ জুন পর্যন্ত বহাল থাকবে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026