Kolkata

শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

যশ-এর দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের ২ উপকূলীয় জেলা। এছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কমবেশি ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে শুক্রবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

ঘূর্ণিঝড় যশ ধেয়ে আসছে। তাই মঙ্গলবার রাতে নবান্নেই ছিলেন মুখ্যমন্ত্রী। তারপর সকাল থেকেও পরিস্থিতির দিকে নজর রেখেছিলেন।

যশ পুরোপুরি ল্যান্ডফল করার পর দুপুরে তিনি একটি সাংবাদিক সম্মেলন করে জানান এখনও ক্ষয়ক্ষতি পরিস্কার নয়। অনেক এলাকা জলের তলায় রয়েছে। তবে প্রাথমিক হিসাবে ১৫ লক্ষের ওপর মানুষকে স্থানীয় প্রশাসন সরিয়ে এনেছে নিরাপদ স্থানে।

তাতেও ১ কোটির ওপর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এ রাজ্যে। ৩ লক্ষের ওপর বাড়ির ক্ষতি হয়েছে। জলোচ্ছ্বাসের কারণে বহু এলাকায় সমুদ্রের জল ঢুকেছে হুহু করে। সেসব এলাকা প্লাবিত হয়েছে। নোনা জলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চাষের।

এ রাজ্যে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যায়। মুখ্যমন্ত্রী জানান, ওই ব্যক্তিকে ত্রাণ শিবিরে তুলে আনা হয়েছিল। কিন্তু জল প্লাবিত করার পর তিনি মাছ ধরবেন বলে ত্রাণ শিবির থেকে বেরিয়ে জলে নেমে জাল ফেলতে যান। তখনই ঘটে দুর্ঘটনা। মৃত্যু হয় তাঁর।

এদিকে ত্রাণ শিবিরগুলিতে প্রয়োজনীয় শুকনো খাবার, ত্রিপল ও অন্য ত্রাণ সামগ্রি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, আগামী শুক্রবার তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। ঘুরে দেখবেন এলাকা। তার আগে বৃহস্পতিবার ফের তিনি সাংবাদিক সম্মেলন করে বিকেলে জানাবেন রাজ্যে যশ কতটা ক্ষয়ক্ষতি করেছে।

যদিও পুরো ক্ষয়ক্ষতি হিসাব করতে ৭২ ঘণ্টা লাগবে বলেও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026