তৃণমূল দ্বিতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসার পর ২১শে জুলাই মঞ্চে ফের ফিরে এলেন কবীর সুমন। তৃণমূলের সঙ্গে কবীর সুমনের সম্পর্ক বড় একটা মধুর নয়। অন্তত তেমনই জানেন বাংলার মানুষ। সেই সুমনকে মঞ্চে দেখে কিছুটা অবাক হন সকলে। এদিন বক্তব্য রাখতে উঠে মদন মিত্রের ভূয়সী প্রশংসা করেন এই গায়ক সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নতির ছোঁয়া সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে পেরেছেন বলে দাবি করেন তিনি। মানুষের জন্য মুখ্যমন্ত্রীর কাজের কথা বলতে গিয়ে কবীর সুমন দাবি করেন আজ থেকে ৩০০ বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে রাজ্যে মন্দির হবে, পুজো অর্চনা হবে। পাশাপাশি মঞ্চ থেকেই এদিন রাজ্যে রাজনৈতিক বন্দিদের মুক্তির বিষয়টি মুখ্যমন্ত্রীকে ভেবে দেখার আর্জি জানান তিনি।
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…