Kolkata

করোনায় মৃত মুখ্যমন্ত্রীর ভাই, পরিবারে শোকের ছায়া

করোনা কেড়ে নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের জীবন। শনিবার সকালে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। খবর আসতেই পরিবারে শোকের ছায়া।

করোনার দ্বিতীয় ঢেউ বহু পরিবারে শোকের ছায়া নামিয়ে আনছে। পরিবারের এক বা একাধিক সদস্যও করোনায় প্রাণ হারাচ্ছেন। সেই তালিকায় এবার যুক্ত হল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারও।

শনিবার সকালে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় মুখ্যমন্ত্রীর মেজ ভাই অসীম বন্দ্যোপাধ্যায়ের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

শনিবার বিকেলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। যেহেতু কোভিডে মৃত্যু তাই যাবতীয় কোভিড প্রটোকল মেনেই হবে শেষকৃত্য।

পাড়ায় যথেষ্ট পরিচিত ছিলেন অসীমবাবু। প্রায় ১ মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হল না।

শনিবার তাঁর মৃত্যুর খবর পরিবারে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। এভাবে পরিবারের সদস্যকে হারিয়ে সকলেই ভেঙে পড়েন।

রাজ্যে গত একদিনে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি কলকাতা ও উত্তর ২৪ পরগনার। খতিয়ান বলছে এই ২ জেলা মিলিয়ে রাজ্যের ৫০ শতাংশের ওপর করোনা রোগী রয়েছেন।

করোনায় মৃত্যুও এই ২ জেলাতেই সবচেয়ে বেশি। রাজ্যে এখন প্রতিদিনই সংক্রমিতের সংখ্যা একটু একটু করে বাড়ছে। শনিবার পরিস্থিতি সামাল দিতে প্রায় লকডাউন ঘোষণা করেছে রাজ্যসরকার।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026