Kolkata

বিজেপি ভুয়ো ঘটনা তুলে ধরছে, দাবি মমতার

ভোট পরবর্তী হিংসা নিয়ে সরগরম বিজেপি শিবির। ভোটের ফল প্রকাশের পর থেকে বিজেপি অধিকাংশ ভুয়ো ঘটনা প্রচার করছে বলে এদিন দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার ফল ঘোষণার পর দেখা যায় তৃণমূল রাজ্যে ২০০ পার ঝোড়ো জয় পেয়েছে। তারপরই বিভিন্ন এলাকা থেকে অশান্তির খবরও আসছিল। পরে সোম ও মঙ্গলবার দেখা যায় বিজেপি ও তৃণমূল ২ পক্ষেরই বেশ কয়েকজন কর্মী খুন হন। বহু বাড়ি ভাঙচুর হয়।

বিজেপি নেতারা সোচ্চার হন যে তাঁদের কর্মীদের ওপর দিকে দিকে আক্রমণ চালাচ্ছে তৃণমূল। তাঁদের কর্মীদের বাড়ি ভাঙা হচ্ছে, মারধর করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। তাঁদের অনেক কর্মী বাড়িছাড়া।

পাল্টা তৃণমূলও জানায় বিজেপি যেখানে যেখানে জিতেছে সেখানে তাদের কর্মীদের হত্যা করা হয়েছে। এই নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও সরব হন। এদিন সেই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন বিজেপি ভুয়ো ঘটনা প্রচার করছে।

বিজেপি যা প্রচার করছে তার সব ঘটেনি। সেগুলো ভুয়ো। তবে কিছু ঘটনা যে ঘটেছে তা মেনে নেন মুখ্যমন্ত্রী। তিনি পাল্টা দাবি করেন, ভোট পরবর্তী হিংসা বরং চালাচ্ছে বিজেপিই।

যেখানে যেখানে তারা জিতেছে সেখানে তৃণমূল কর্মীদের ওপর অত্যাচার নেমে আসছে। মুখ্যমন্ত্রী সব রাজনৈতিক দলের কাছেই হিংসা বন্ধ করার আবেদন করেন।

কেউ অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানাতে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। বলেন, পুলিশে অভিযোগ করলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026