Kolkata

ফিরহাদ হাকিমের পুজোয় মাতৃপ্রতিমার চক্ষুদান করলেন মুখ্যমন্ত্রী

পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের পুজোয় প্রতিমার চক্ষুদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে উদ্বোধনও হয়ে গেল। বাকি পুজোর উদ্বোধন নবান্ন থেকেই করবেন তিনি।

কলকাতা : করোনা সময়ে এবার দুর্গাপুজো। তাই দুর্গাপুজোর উন্মাদনার কারণে যাতে সংক্রমণ বেড়ে না যায় সেদিকে নজর রেখে সোমবার রাজ্যবাসীকে একগুচ্ছ বিষয় মেনে চলার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। বিশেষত মুখে মাস্ক আবশ্যিক বলেই জানিয়েছেন তিনি।

এমনকি পুজো উদ্যোক্তাদের জানিয়েছেন কাউকে মাস্ক ছাড়া দেখলে তাঁকে যেন মণ্ডপে প্রবেশের অনুমতি দেওয়া না হয়। এদিন নবান্নে সকলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা শেষে তিনি হাজির হন নজরুল মঞ্চে।

প্রতিবছর এখানে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে তৃণমূলের দলীয় মুখপত্র জাগো বাংলা-র শারদ সংখ্যা প্রকাশিত হয়। এদিনও হল বটে, তবে ওই জাঁকজমকটা ছিলনা। তবে উপস্থিত ছিলেন দলের প্রথমসারির নেতা থেকে মন্ত্রীরা। সেখানে উদ্বোধন সেরে মুখ্যমন্ত্রী হাজির হন চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে।

চেতলা অগ্রণী পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের পুজো। এই পুজোয় মায়ের চক্ষুদান মুখ্যমন্ত্রী আগেও করেছেন। এবারও তার অন্যথা হল না। তবে এখানেও মুখ্যমন্ত্রীর প্রতিমার চক্ষুদান ও পুজোর উদ্বোধন ঘিরে যে উন্মাদনা, জাঁকজমক দেখা যায় এবার তা ছিলনা। উপস্থিত ছিলেন হাতে গোনা মানুষজনই। ছিলেন ফিরহাদ হাকিম। সামাজিক দূরত্ব বিধিও পালিত হয় গুরুত্বের সঙ্গে।

মুখ্যমন্ত্রীর যাতে প্রতিমার চক্ষুদান করতে সমস্যা না হয় সেজন্য প্রতিমার মুখমণ্ডল পর্যন্ত একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। সিঁড়ি দিয়ে সেই মঞ্চে উঠে যান মুখ্যমন্ত্রী। তারপর প্রতিমার চক্ষুদান করেন।

বেশিক্ষণ নয়, সামান্য সময়ের মধ্যেই চক্ষুদান সেরে নিচে নেমে আসেন তিনি। এখানেই মোটামুটি মণ্ডপে পৌঁছে উদ্বোধন শুরু এবং শেষ। কারণ বাদ বাকি উদ্বোধন তিনি ৩ দিন ধরে নবান্ন থেকে ভার্চুয়ালি করবেন বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন আগামী ১৫ অক্টোবর তিনি উত্তর কলকাতার পুজোগুলির উদ্বোধন একসঙ্গে করবেন। জুম-এর মাধ্যমে এই ওপেনিং হবে। পুরোটাই ভার্চুয়াল।

প্যান্ডেলের সামনে থাকবেন প্রদীপ হাতে মেয়েরা। মুখ্যমন্ত্রী থাকবেন নবান্নে। তাঁর হাতেও থাকবে প্রদীপ। তিনি সেখান থেকেই ওপেনিং করবেন।

উত্তরের পুজো ১৫ তারিখ ওপেন করার পরদিন ১৬ তারিখ তিনি বেহালা ও যাদবপুরের পুজোর ভার্চুয়াল ওপেনিং ঠিক এভাবেই করবেন। ১৭ অক্টোবর হবে দক্ষিণ কলকাতার পুজোর উদ্বোধন। একদম একইভাবে।

News Desk

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026