Kolkata

অর্থের অভাবে এ রাজ্যে কারও পড়া বন্ধ হবে না, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

অর্থের অভাবে যেন এ রাজ্যের কোনও ছেলেমেয়ের পড়াশোনা বন্ধ না হয়। সে বিষয়ে প্রশাসন দায়িত্ব নেবে। মুখ্যমন্ত্রী এই আশ্বাস দিলেন।

কলকাতা : এ রাজ্যে অনেক দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনার জন্য অর্থের অভাবে সমস্যায় পড়ে। তাদের যেন পড়াশোনায় কোনও সমস্যা না হয় সেদিকে নজর রাখার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

তিনি জানিয়েছেন, যদি কোনও ছেলেমেয়ের অর্থের অভাবে বই কেনা বা অন্য কোনও সমস্যা হয় পড়াশোনার ক্ষেত্রে সে যেন চিঠি দিয়ে প্রশাসনকে জানায়।

জেলাশাসক বা পুলিশ সুপারের কাছে চিঠি দিয়ে জানালে তাদের সাহায্যের জন্য যেন পাশে দাঁড়ানো হয়। সোমবার এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি আশ্বাসের সুরেই জানিয়েছেন, অর্থের অভাবে এ রাজ্যে কারও পড়াশোনার সমস্যা হবে না।

সোমবার নবান্ন সভাঘর থেকে একটি ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এ রাজ্যের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ নানা পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানান মুখ্যমন্ত্রী। প্রতিবছর তা ছাত্রছাত্রীদের ডেকেই হয়ে থাকে। এবার করোনার কারণে পুরো অনুষ্ঠানই হয়েছে ভার্চুয়ালি।

মুখ্যমন্ত্রী এদিন ছাত্রছাত্রীদের ভাল ফলাফলের জন্য শুভেচ্ছা জানান। জানান এরা আগামী দিনে পড়াশোনা করে বিভিন্ন ক্ষেত্রে সম্মানের সঙ্গে কাজ করবে। বিদেশেও যেতে পারে পড়তে বা কাজ করতে। তবে তারা যেন বাংলাকে ভুলে না যায়।

মুখ্যমন্ত্রী এদিন জানান কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতি রাজ্যসরকার মানবে না। কেন্দ্রীয় নয়া শিক্ষা নীতির কড়া সমালোচনা করেন তিনি। মেধাতালিকা নয়া শিক্ষানীতিতে বাদ দেওয়া হয়েছে। এর বিরুদ্ধেই এদিন মুখ খোলেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান এ রাজ্যে মেধার অভাব নেই। এ রাজ্যের অনেক কৃতী সারা বিশ্বের বিভিন্ন বড় বড় জায়গায় কাজ করছেন।

মুখ্যমন্ত্রী এদিন আরও জানান তাঁর সরকার বিআর আম্বেদকরের নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করবে। এছাড়া বিবেকানন্দের নামে বিশ্ববিদ্যালয় হচ্ছে। বিদ্যাসাগরের নামে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের তো বিশ্বভারতী রয়েছেই।

মুখ্যমন্ত্রী বলেন তিনি চান নেতাজিকে সম্মান জানিয়ে এ রাজ্যে একটি জয় হিন্দ বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হোক। মুখ্যমন্ত্রী এদিন সকল কৃতী ছাত্রছাত্রীদের কিছু উপহার দেওয়ার কথাও বলেন।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026