Kolkata

দুর্গাপুজো নিয়ে যারা গুজব ছড়াচ্ছে তাদের কান ধরে ওঠবোস করানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা ছড়ানো হচ্ছে তা গুজব। মিথ্যা খবর। এভাবে দুর্গাপুজো নিয়ে মিথ্যা খবর ছড়ানো নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।

কলকাতা : দুর্গাপুজোর সময় রাতে কার্ফু জারি থাকবে। কেউ প্যান্ডেলে প্যান্ডেলে যেতে পারবেননা। এছাড়াও নানা শর্ত আরোপ করা থাকবে। এমন কিছু বার্তা হোয়াটসঅ্যাপ-এ ঘুরপাক খাচ্ছে। যাকে রাজ্য সরকারের সিদ্ধান্ত বলে দেখানো হচ্ছে। কিন্তু এসব খবর ভ্রান্ত। মিথ্যা রটনা। এমন গুজবে কান না দিতে মঙ্গলবার অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন দুর্গাপুজো ব্যান করে দেওয়া হবে বলেও খবর রটানো হচ্ছে। একথা প্রমাণ করতে পারলে তিনি প্রকাশ্যে কান ধরে ১০১ বার ওঠবোস করতেও রাজি।

দুর্গাপুজোর সময় পঞ্চমীর দিন থেকে রাতে কার্ফু জারি করা হবে বলে যে পোস্ট ঘুরপাক খাচ্ছে তা ফেক নিউজ বা ভুয়ো খবর বলে এদিন জানিয়ে দিয়েছে রাজ্য পুলিশ। পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে যে খবর ঘুরে বেড়াচ্ছে দুর্গাপুজো নিয়ে তেমন কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এমন খবর ফরওয়ার্ড করবেননা। করলে ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য পুলিশ তাদের ট্যুইটার হ্যাশট্যাগ ফেকনিউজঅ্যালার্ট-এ এই বিষয়ে সকলকে সতর্ক করেছে।

মুখ্যমন্ত্রী এদিন পুলিশকে নির্দেশ দিয়েছেন যে যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে একাজ করছে তাদের চিহ্নিত করে কান ধরে ওঠবোস করাতে। তিনি বলেন এমনও ভুয়ো খবর ছড়ানো হচ্ছে যে দুর্গাপুজো নাকি ব্যান করা হচ্ছে। একথা প্রমাণ করতে পারলে তিনি নিজে কান ধরে ওঠবোস করবেন। মুখ্যমন্ত্রী বলেন, যারা কখনও দুর্গা, কালী বা হনুমানের পুজো করেনি তারা এখন পুজো নিয়ে কথা বলছে।

মুখ্যমন্ত্রী এদিন পরিস্কার করে সকলকে জানিয়ে দেন যে রাজ্যসরকার কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি। দুর্গাপুজো নিয়ে রাজ্যসরকার এখনও কোনও বৈঠকই করেনি। এমন ভুয়ো খবরের কড়া ভাষায় সমালোচনা করেন তিনি। কারা একাজ করছে তাদের চিহ্নিত করা এখন পুলিশের দায়িত্ব। তবে এমন ভুয়ো খবর পেলে তা ফরওয়ার্ড করলে যিনি ফরোয়ার্ড করছেন তিনিও যে সমস্যায় পড়তে পারেন সেকথা কিন্তু পরিস্কার করে দিয়েছে রাজ্য পুলিশ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026