Kolkata

ওয়াকইন ইন্টারভিউ করে চিকিৎসক নেবে রাজ্য, জানালেন মুখ্যমন্ত্রী

করোনা পরিস্থিতিতে রাজ্যসরকার এবার ওয়াকইন ইন্টারভিউ করে চিকিৎসক নিতে চলেছে। একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠকে রাজ্যে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে চিকিৎসাক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান রাজ্যে খুব দ্রুত ওয়াকইন ইন্টারভিউ করে চিকিৎসক নিয়োগ করা হবে। এই পুরো পদ্ধতি পরিচালনের অনুমতি দেওয়া হয়েছে কলকাতা পুরসভা ও স্বাস্থ্য দফতরকে। ৫০০ জন হাউস স্টাফ নিয়োগ করবে রাজ্যসরকার বলে জানান মুখ্যমন্ত্রী। করোনা পরিস্থিতিতে রাজ্যে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসকদের যে বিপুল প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সেকথা মাথায় রেখেই রাজ্যসরকার চিকিৎসক নিয়োগের রাস্তায় হাঁটল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

মুখ্যমন্ত্রী এদিন ফের একবার বলেন করোনা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। রাজ্যে করোনায় মৃত্যুর হার ২.২ শতাংশ। যারমধ্যে আবার ৮৭ শতাংশ মানুষ কোমর্বিডিটি বা অন্য কোনও শারীরিক সমস্যায় ভুগছিলেন। বাকি যাঁরা করোনা পজিটিভ হচ্ছেন তাঁরা সুস্থ হয়ে বাড়িও ফিরে যাচ্ছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন অন্য অনেক রাজ্য নমুনা পরীক্ষা কমালেও এ রাজ্যে নমুনা পরীক্ষা বাড়ানো হয়েছে। যাতে করোনা রোগীদের চিহ্নিত করা সম্ভব হয়। নমুনা পরীক্ষা বাড়লে রোগীর সংখ্যাও বাড়বে এটাই স্বাভাবিক। তবে করোনা ছড়িয়ে পড়া আটকানো সম্ভব হবে। আর সেদিকে রাজ্যসরকার জোর দিতে চাইছে বলে জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন সকলকে সতর্ক করেই জানান, করোনা চলে যাবে একদিন, তবে এটাও মাথায় রাখতে হবে যে এখন কিন্তু রাজ্যে খুব বৃষ্টি হচ্ছে। ফলে ডেঙ্গির সমস্যা বাড়ছে। সেকথা মাথায় রেখে ডেঙ্গি থেকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন পরিস্কার জলেও ডেঙ্গির মশা জন্মায়। তাই কোথাও জল জমতে দেওয়া যাবে না। এ বিষয়ে সকলকেই সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। প্রসঙ্গত ক্রমশ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে। আর প্রতি বছরই বৃষ্টি বাড়লে এ রাজ্যে ডেঙ্গির প্রকোপ বাড়ে। তাই ডেঙ্গি মোকাবিলায় এখন সতর্ক থাকা জরুরি।

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026