পাহাড় সফরে বুধবার ৩টি নতুন উন্নয়ন বোর্ডের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ের ৩টি জনজাতির এই ৩টি বোর্ড তৈরি করে দিলেন তিনি। এদিন মোর্চা সুপ্রিমো বিমল গুরুংকে পাশে বসিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রথম থেকেই বিমল গুরুং জনজাতিদের জন্য আলাদা বোর্ড গঠনের বিরোধী। এদিন মুখ্যমন্ত্রী তাঁর সামনেই ৩টি বোর্ড গঠনের পর এগুলিকে জিটিএয়ের মধ্যে অন্তর্ভুক্ত করার দাবি করেন বিমল গুরুং। কিন্তু সে দাবিও নস্যাৎ করে দেন মুখ্যমন্ত্রী। এদিকে পাহাড়ের সার্বিক উন্নয়নে মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন তার ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের সাফল্যও কামনা করেন তিনি। অন্যদিকে এদিন মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের কড়া ভাষায় সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তাঁর দাবি, কোনও উন্নয়ন নয়, নেহাতই ছুটি কাটাতে মাঝেমধ্যেই পাহাড়ে যান মুখ্যমন্ত্রী। জনজাতিদের নিয়ে উন্নয়ন বোর্ড তৈরি করে আদপে ওসব জনজাতির কোনও উন্নতি হয়না বলেও দাবি করেন অধীরবাবু।
প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…
ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…
রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…
ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…
রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…
মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…