Kolkata

রাজ্যে অগাস্ট জুড়ে কবে কবে লকডাউন, জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যে কবে কবে লকডাউন থাকবে, কবে থাকবে না, তা বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা : এ সপ্তাহের বুধবার লকডাউন আগেই ঘোষণা হয়েছিল। কিন্তু সপ্তাহে তো ২ দিন লকডাউন হওয়ার কথা! দ্বিতীয় দিনটা এ সপ্তাহে কবে হবে তা ঘোষণা করার কথা ছিল সোমবার। কিন্তু মঙ্গলবার বৈঠকের পর তা জানানো হবে বলে জানা যায়। মঙ্গলবার সেই বৈঠকের পর এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন রাজ্যে কবে কবে লকডাউন থাকবে। আর কবে থাকবে না।

মুখ্যমন্ত্রী এদিন নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকের পর লকডাউন কবে কবে হবে তা পরিস্কার করে জানিয়ে দেন। তিনি জানান, সাধারণভাবে প্রতি শনি ও রবিবার লকডাউন করার কথা ভাবা হয়েছে। তবে এরমধ্যে ২টি শনিবার তা সম্ভব হচ্ছেনা। একটি শনিবার ইদ পড়েছে। অন্যদিকে স্বাধীনতা দিবস। তাই ওই ২ শনিবারের বদলে অন্যদিন স্থির হয়েছে।

পুরো অগাস্ট জুড়ে যে সূচি মুখ্যমন্ত্রী দিয়েছেন তা অনুযায়ী, বুধবার ২৯ জুলাই লকডাউনের পর লকডাউন হবে রবিবার ২ অগাস্ট। কারণ শনিবার বকরিদ আছে। আবার শনিবারের জায়গায় সোমবারও সম্ভব নয়। কারণ ওইদিন রাখিবন্ধন উৎসব। তাই তারপর লকডাউন হবে বুধবার ৫ অগাস্ট। তারপর ৮ ও ৯ অগাস্ট শনি ও রবিবার লকডাউন। তারপর একদম পরের রবিবার ১৬ অগাস্ট লকডাউন। কারণ শনিবার স্বাধীনতা দিবস। রবির পর সোমবার ১৭ অগাস্টও তাই লকডাউন। তারপর ২২ ও ২৩ অগাস্ট লকডাউন। ওই ২ দিন শনি ও রবিবার। তারপর আবার লকডাউন ৩১ অগাস্ট। ৩০ অগাস্ট মহরম থাকায় ওইদিন লকডাউন হচ্ছেনা। হচ্ছেনা তার আগের দিনেও।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026