Kolkata

তৃণমূল সরকার থাকলে সারাজীবন ফ্রি-তে রেশন, আশ্বাস মুখ্যমন্ত্রীর

২১শে জুলাইয়ে এবার ভার্চুয়াল সভা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে রেশন নিয়ে বড় ঘোষণা করলেন তিনি।

কলকাতা : করোনা ছড়াচ্ছে। তাই বিজেপির বিভিন্ন জনসভার মতই তৃণমূলও যে তাদের ২১শে জুলাইয়ের শহিদ দিবস পালন ভার্চুয়াল জনসভা দিয়েই করবে তা আগেই ঘোষণা করা হয়েছিল। কালীঘাটে তাঁর বাসভবনের সামনেই মঞ্চ করে সেখান থেকে এদিন দলীয় নেতা, কর্মী, সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন মুখ্যমন্ত্রী।

প্রতিবছর এই দিনটায় কলকাতাকে স্তব্ধ করে দেয় তৃণমূলের এই শহিদ স্মরণ। এদিন করোনার কারণে তা হয়নি। তবে যেসব এলাকা কন্টেনমেন্ট জোন নয়, সেখানে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করে সামাজিক দূরত্ব বজায় রেখে অনেকেই হাজির হয়েছিলেন দলনেত্রীর বক্তব্য শুনতে। সকাল থেকে করোনা পরিস্থিতিতেও তাই অনেক পাড়ায় শোনা গেছে মাইকের শব্দ। ২১শে জুলাইয়ের গান। তৃণমূলের পতাকাতেও ছেয়ে যায় বিভিন্ন এলাকা। ঠিক ২টোয় নিজের বক্তব্য শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সামনের বছর বিধানসভা নির্বাচন। লোকসভার পর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। এই অবস্থায় এবারের ২১শে জুলাই তৃণমূলের সংগঠনকে নিমেষে ঝালাই করার একটা সুবর্ণ সুযোগ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়েরও দলের প্রতি বার্তা দেওয়ার এটা ছিল বিরাট সুযোগ। সেটা বিশাল জনসমাবেশে না করতে পারলেও বার্তা কিন্তু তিনি এদিন পৌঁছে দিয়েছেন। আমজনতার কাছেও পৌঁছে দিয়েছেন। দলের নেতা, কর্মীদের কাছেও পৌঁছে দিয়েছেন।

মুখ্যমন্ত্রী এদিন তাঁর বক্তব্যে একটা বড় ঘোষণা করেছেন। ফ্রি-তে রেশন তিনি চালু করেছেন করোনা পরিস্থিতিতে। এবার তিনি আশ্বাস দিলেন তৃণমূল যদি রাজ্যে ক্ষমতায় থাকে তাহলে আজীবন এই সরকার মানুষকে ফ্রি-তে রেশন দিয়ে যাবে। কেন্দ্রকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী এমনও দাবি করেন যে রেশনে যে ভাল চালটা দেওয়া হচ্ছে, সেটা রাজ্যসরকার দিচ্ছে। আর যে খারাপ চাল পাচ্ছেন মানুষ তা আসছে এফসিআইয়ের থেকে। সহজ কথায় কেন্দ্র ওই চাল পাঠাচ্ছে।

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026