নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি - আইএএনএস
কলকাতা : ১ জুলাই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী। ওই দিনটি পালিত হয় ‘চিকিৎসক দিবস’ হিসাবে। আগামী বুধবার সেই দিন। করোনা মোকাবিলায় এখন নিরন্তর জীবন তুচ্ছ করে কাজ করে চলেছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসক দিবসকে সামনে রেখে এঁদের সম্মান জানাতে ওই দিন ছুটি ঘোষণা করল রাজ্যসরকার।
নবান্নে মুখ্যমন্ত্রী সোমবার ১ জুলাই রাজ্যে ছুটির কথা ঘোষণা করেন। তিনি জানান, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা যে লড়াই দিচ্ছেন তাকে কুর্নিশ জানাতেই এই পদক্ষেপ করল রাজ্য সরকার। অন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারকেও চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সম্মান জানিয়ে ছুটি ঘোষণার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী আরও জানান, জেলায় জেলায় টেলিমেডিসিন পরিষেবাও চালু হচ্ছে ওই দিন। ১ জুলাই জেলা হাসপাতালগুলির সঙ্গে কলকাতার হাসপাতালের প্রযুক্তিগত যোগাযোগ তৈরি করা হবে। জেলার রোগীদের জন্য শুরু হবে টেলিমেডিসিন পরিষেবা। এতে জেলার মানুষের চিকিৎসায় বড় সুবিধা হতে চলেছে। ১ জুলাই বেলা ১২টা থেকে এই পরিষেবা চালু করা হবে আনুষ্ঠানিকভাবে।
রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…
ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…
রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…
মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…
বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…
মিথুন রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…