Kolkata

শহরে সাইকেল চালানো নিয়ে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা

করোনা পরিস্থিতিতে ক্রমশ সাইকেলের প্রয়োজন বাড়ছে। সেকথা মাথায় রেখে সোমবার মুখ্যমন্ত্রী শহরে সাইকেল চালানো নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন।

কলকাতা : সামাজিক দূরত্ব মেনে চলা তো আছেই, সেইসঙ্গে গণপরিবহণের অপ্রতুলতার জেরে এখন অনেক মানুষ কর্মস্থলে পৌঁছনো বা অন্য কোনও কাজে যেতে সাইকেল ব্যবহারে আগ্রহী হয়ে উঠেছেন। রাস্তায় আগের তুলনায় সাইকেল বেড়েছে। আগে যাঁরা আশপাশে রেশন, বাজার, পরিচিতের বাড়ি যেতে সাইকেল কাজে লাগাচ্ছিলেন, এখন সেই সাইকেলই অফিস যেতে লাগছে তাঁদের। এই অবস্থায় বিদেশের মত এ শহরেও সাইকেল লেন করার দাবি উঠেছে। সাইকেলের প্রয়োজন বৃদ্ধির কথা মাথায় রেখে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, তিনি কলকাতার পুলিশ কমিশনারকে জানিয়েছেন বড় রাস্তা বাদ দিয়ে যেসব ছোট ও মাঝারি রাস্তায় সাইকেল চলাচল করতে পারে সেসব রাস্তা চিহ্নিত করে একটি নোটিফিকেশন জারি করতে। যেখানে স্পষ্ট নির্দেশে থাকবে কলকাতার কোন কোন রাস্তায় সাইকেল চালানো সম্ভব। সেইসঙ্গে অবশ্য মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন যে সাধারণ মানুষকেও সাইকেল চালানোর সময় সতর্ক থাকতে হবে। এমনভাবে যেন সাইকেল চালানো না হয় যাতে কোনও দুর্ঘটনা ঘটে।

প্রসঙ্গত কিছুদিন আগেই সাইকেলের জন্য শহরে নির্দিষ্ট লেনের দাবিতে কিছু মানুষ লালবাজারের সামনে বিক্ষোভ দেখান। দাবি করেন শহরে যেন অন্য দেশের শহরগুলির মত সাইকেল লেন নির্দিষ্ট করা হয়। তারপর এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সাইকেল শুধু পরিবেশ বান্ধব একটি পরিবহণই নয়, সাইকেল করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে চলতেও কার্যকর ভূমিকা নিতে পারে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026