Kolkata

৭২ জনের প্রাণ কেড়েছে আম্ফান, জানালেন মুখ্যমন্ত্রী

আম্ফানের তাণ্ডবলীলা কতজনের প্রাণ কাড়ল, এ প্রশ্ন ছিল সকলের। সেই উত্তরই বৃহস্পতিবার বিকেলে দিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা : গত বুধবার ঝড় কলকাতা ও সংলগ্ন এলাকা পার করে বেরিয়ে যাওয়ার পর দৃশ্যত ঝড়ের বিধ্বংসী চেহারায় মানসিকভাবে বিপর্যস্ত মুখ্যমন্ত্রী নবান্নে বসে জানিয়েছিলেন ১০-১২ জনের প্রাণ কেড়েছে এই প্রলয়। যদিও তখন কার্যত কিছুই জানা যাচ্ছিল না। এমনকি প্রশাসনও সব খবর পাচ্ছিল না। তারপর উদ্ধারকাজ শুরু হয় জোর কদমে। মাঝরাতেও চলে উদ্ধারকাজ। বৃহস্পতিবার ভোর হওয়ার পরে উদ্ধারকাজ আরও গতি পায়। আর তখনই বিভিন্ন এলাকা থেকে এক এক করে সামনে আসতে থাকে মৃত্যু সংবাদ।

গাছ পড়ে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বা পুরনো দেওয়াল ধসে মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে জানান তখনও পর্যন্ত ৭২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যার মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে কলকাতায়। আর বাকি ৫৭ জনের বিভিন্ন জেলা মিলিয়ে। যদিও এই সংখ্যা এখানেই যে থেমে থাকবে, তা নাও হতে পারে। অনেক প্রত্যন্ত এলাকার পরিস্থিতি এখনও পরিস্কার নয়।

মুখ্যমন্ত্রী এদিন মৃতদের পরিবারপিছু আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণেরও ঘোষণা করেছেন। ক্ষতিপূরণের টাকা রাজ্যের মন্ত্রীরা পৌঁছে দেবেন বলেও জানান তিনি। এমনকি এক এক জন মন্ত্রীকে এক একটি এলাকা পরিদর্শন করে সেখানে উদ্ধারকাজ সরেজমিনে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া ১ হাজার কোটি টাকার একটি ফান্ডও তৈরি করা হয়েছে। যা এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে খরচ করা হবে। এদিন মুখ্যমন্ত্রী টাস্ক ফোর্সের সঙ্গেও একটি বৈঠক করেন। প্রয়োজনীয় নির্দেশ দেন।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026