Kolkata

কন্টেনমেন্ট জোনকে ৩ ভাগে ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী

কন্টেনমেন্ট জোনকেও এবার ৩ ভাগে ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় কী সুযোগ থাকছে তাও পরিস্কার করে দেন তিনি।

কলকাতা : এতদিন রাজ্যে কন্টেনমেন্ট জোন একটাই ছিল। এবার কন্টেনমেন্ট জোনকেও ৩ ভাগে ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী। কন্টেনমেন্ট জোনকে এ, বি এবং সি-তে ভেঙে দিয়েছেন তিনি। নবান্নে একটি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ভেঙে ভেঙে পুরো বিষয়টি বুঝিয়ে দেন।

এ জোন হল এফেক্টেড জোন, বি জোন হল বাফার জোন এবং সি জোন হল ক্লিয়ার জোন। এ জোনে লকডাউন বিধি সম্পূর্ণ বলবত থাকবে। বি জোনে কিছু ছাড়া থাকবে। সি জোন-এ এখন পর্যন্ত দেওয়া সব ছাড়ই মিলবে।

মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দিয়েছেন আগামী ২১ মে থেকে রাজ্যে সব বড়, ছোট দোকান খুলে যাচ্ছে। জেলাগুলির মধ্যে বাস চলাচলও শুরু হয়ে যাচ্ছে। যা এতদিন বন্ধ ছিল। একটি জেলা থেকে অন্য জেলায় বাস চলাচল নিষিদ্ধ ছিল। এদিকে রেস্তোরাঁ বন্ধই থাকছে রাজ্যে। তবে হোটেল খুলে যাচ্ছে। যদিও শর্তাধীনভাবেই সব নিয়মবিধি মেনে হোটেল খুলতে পারবে।

রাজ্যে খেলাও শুরু করা যাবে বলে জানানো হয়েছে। তবে কোনও দর্শক ছাড়াই খেলাগুলি হতে হবে। অর্থাৎ কেন্দ্র চতুর্থ দফার লকডাউন গাইডে যেভাবে স্টেডিয়াম খুলে দেওয়া ও ফাঁকা স্টেডিয়ামে খেলার রাস্তা খুলে দিয়েছিল, সেই রাস্তায় হাঁটল রাজ্যও।

এছাড়া শর্তসাপেক্ষে খুলছে সেলুন ও বিউটি পার্লার। তবে কাঁচি, ব্লেড বা চুল কাটতে ব্যবহৃত সব যন্ত্রপাতি স্টেরিলাইজ করার পরই অন্য জনের চুল কাটায় হাত দেওয়া যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026