Kolkata

রাজ্যে কোনও কার্ফু নয়, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দেশজুড়ে সোমবার থেকে শুরু হয়ে গেছে চতুর্থ দফার লকডাউন। রাজ্যের গাইডলাইন কী সোমবার তা জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা : কেন্দ্র জানিয়েছে চতুর্থ দফার লকডাউনে রাজ্যই স্থির করবে তাদের কোন এলাকা কোন জোনে পড়বে। কিন্তু কেন্দ্রীয় যে কটি নির্দেশিকা রয়েছে তা শিথিল করতে পারবেনা রাজ্যসরকার।

যেমন কেন্দ্র জানিয়েছে সন্ধে ৭টার পর আর কেউ বাড়ির বাইরে থাকতে পারবেননা। সকাল ৭টা পর্যন্ত বাড়ির বাইরে থাকা যাবেনা। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এ রাজ্যের জন্য আগামী দিনের গাইডলাইন জানিয়ে দিলেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেন্দ্র যে সন্ধে ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত দেশজুড়ে একটা কার্ফু পরিস্থিতির কথা জানিয়েছে তা এ রাজ্যে কার্ফু নামে থাকবে না। কার্ফু শব্দে যে মুখ্যমন্ত্রীর আপত্তি রয়েছে তা তিনি এদিন স্পষ্ট করে দেন। অবশ্য মুখ্যমন্ত্রী এটাও জানিয়ে দিয়েছেন সকলকেই সন্ধে ৭টার আগে ঘরে ঢুকে যেতে হবে। সকাল ৭টা পর্যন্ত বাড়িতেই থাকতে হবে। নাহলে পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হবে।

করোনা নিয়েই যে আগামী দিনে কাজকর্ম স্বাভাবিক করার রাস্তায় হাঁটতে হবে এবং করোনা থেকে বাঁচতে প্রয়োজনীয় বিধিনিষেধ সকলকে মেনেই কাজকর্ম করতে হবে তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিকে রাজ্যে স্বাভাবিক অবস্থা ফেরাতে, কাজকর্মে ফিরতে ক্রমশ লকডাউন বিধি শিথিল করার পথে হাঁটছেন মুখ্যমন্ত্রী। ২১ মে থেকে সবকিছু আরও স্বাভাবিক যে হতে চলেছে তা এদিন জানিয়ে দিয়েছেন তিনি।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026