Kolkata

রাজ্য সরকারি কর্মচারিদের জন্য বোনাস ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

করোনা যন্ত্রণার মধ্যেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য বোনাস ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্রের কাছ থেকে খালি হাতেই ফিরতে হয়েছে তাঁকে। এমনই জানিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের আর্থিক প্যাকেজকেও কার্যত অন্তঃসারশূন্য বলেই দাবি করেছেন তিনি। জানিয়েছেন, রাজ্যের জন্য একটা টাকাও দেওয়ার কথা ঘোষণায় নেই। রাজ্যগুলিকে আর্থিক দিক থেকে অক্ষম করতে চাইছে কেন্দ্র বলেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তা সত্ত্বেও এই করোনা পরিস্থিতির মধ্যেও রাজ্য সরকারি কর্মচারিদের মাইনে আটকায়নি। সেইসঙ্গে ইদের আগেই এবার উৎসব বোনাসও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

রাজ্য সরকারি কর্মচারিদের জন্য প্রতিবারের মতই এবারও বোনাস ঘোষণা করা হয়েছে। শুধু বোনাস ঘোষণাই নয়। তা বাড়ানোও হয়েছে। ৪ হাজার টাকার জায়গায় ২০২০-২১ সালে উৎসব বোনাস মিলবে ৪ হাজার ২০০ টাকা। এতদিন ৩০ হাজার টাকা পর্যন্ত মাইনে যাঁদের তাঁরা এই বোনাস পেতেন। এবার তাও বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার ৩৪ হাজার ২৫০ টাকা পর্যন্ত মাইনের রাজ্য সরকারি কর্মচারিরা এই বোনাস পাওয়ার যোগ্য। উৎসব অগ্রিমও বাড়িয়েছে রাজ্য সরকার। ৮ হাজার টাকা থেকে তা বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।

রাজ্য সরকারের এই ঘোষণা রাজ্যের ১০ লক্ষ সরকারি কর্মচারিকে উপকৃত করবে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, মানবিক দিক থেকে তাঁর সরকার এই করোনা পরিস্থিতির মোকাবিলার চেষ্টা করছে। সেইসঙ্গে তিনি আরও জানান রাজ্য সরকারি কর্মচারিদের জন্য এ বছর খুব সামান্যই করতে পারছে তাঁর সরকার।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026