Kolkata

রাজ্যে বাড়ল লকডাউনের সময়সীমা

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার পর মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রধানমন্ত্রী দেশে লকডাউনের সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত করার কথা জানান।

রাজ্যে লকডাউনের সময়সীমা বাড়ল। শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন করোনা মোকাবিলায় এ রাজ্যে লকডাউনের সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রধানমন্ত্রী দেশে লকডাউনের সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত করার কথা জানান।

প্রধানমন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা বলার পর তিনি তাতে সম্মতি জানান বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেই নন, অনেক মুখ্যমন্ত্রীই এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন।

আগে প্রধানমন্ত্রীর ঘোষণা মেনে দেশ জুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা হয়েছিল। সেই সময়সীমা এখনও শেষ হয়নি। তা শেষ হচ্ছে আগামী ১৪ এপ্রিল। কেন্দ্রের তরফে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি লকডাউন বাড়ানো নিয়ে। তবে পশ্চিমবঙ্গ সরকার ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়িয়ে দিল এদিন।

আগেই রাজ্যের ১০টি হটস্পট লকডাউনের আওতায় আনা হবে বলে জানিয়েছিলেন মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি বলেন ওই জায়গাগুলিতে সব দোকানও বন্ধ থাকবে। কেউ বাড়ি থেকে বার হতে পারবেননা। প্রশাসন সেখানকার মানুষের সবরকম সহায়তা করবে। তবে তিনি এও জানান এতে সাধারণ মানুষের অসুবিধা হবে ঠিকই, তবে তাঁদের আর কিছু করার নেই।

এসব জায়গার মধ্যে রয়েছে এগরা, উত্তর ২৪ পরগনা ও নদিয়ার কিছু জায়গা, কলকাতার কিছু জায়গা, উত্তরবঙ্গের কালিম্পং। এই হটস্পটগুলি সিল করে দিচ্ছে রাজ্য সরকার।

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026