Kolkata

রাজ্যে করোনা সংক্রমিত ৬১ জন, মোকাবিলায় দিশা দেখাতে কমিটিতে নোবেলজয়ী

করোনা মোকাবিলায় দিশা নির্দেশ করতে একটি গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ড তৈরি করছে রাজ্য সরকার

পশ্চিমবঙ্গে করোনায় সোমবার বিকেল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬১ জন। এদিন মুখ্যমন্ত্রী নিজেই একথা জানান। তিনি জানান, এই ৬১ জনের মধ্যে ৭টি পরিবারের ৫৫ জন আক্রান্ত। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।

এছাড়া কালিম্পংয়ের এক পরিবারের ১ জনের করোনায় মৃত্যু ছাড়া বাকি ১০ জনের মধ্যে ৪ জনের দেহে করোনা নেগেটিভ এসেছে। এটা সুখবর বলেই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যে করোনায় মৃতের সংখ্যা এখনও ৩ই আছে।

মুখ্যমন্ত্রী এদিন আরও জানান করোনা মোকাবিলায় দিশা নির্দেশ করতে একটি গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ড তৈরি করছে রাজ্য সরকার। এই বোর্ডে রাখা হয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট জনদের। এটা একটি পলিসি ডিসিশন বডি হিসাবে কাজ করবে বলেও জানান তিনি। বিশ্ববরেণ্য পণ্ডিত ব্যক্তিদের এই কমিটিতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

রাজ্যে লকডাউনের সময় যথেষ্ট সতর্ক রয়েছে পুলিশ। বাড়ি থেকে বার হলে তাঁকে কারণ জিজ্ঞাসা করা হচ্ছে। কোথাও ভিড় হতে দেখলে হটিয়ে দিচ্ছে পুলিশ। এদিকে করোনা চিকিৎসায় পরিকাঠামো আরও শক্তিশালী করে গড়ে তোলার কাজও চলছে রাজ্য জুড়ে।

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026